আমিরাতে পাঁচ দিন ধরে আটক বিমানের কেবিন ক্রু মীর্জা আদনান, কারণ জানে না কর্তৃপক্ষ

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ জুলাই ২০২৬, ০৯:১৩
অ- অ+

সংযুক্ত আরব আমিরাতে দায়িত্ব পালন করতে গিয়ে পাঁচ দিন ধরে আটক রয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কেবিন ক্রু মীর্জা আদনান। তবে ঠিক কী অভিযোগে বা কোন সন্দেহের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি দেশটির কর্তৃপক্ষ। একই সঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সও এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানায়নি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২২ জুলাই বাংলাদেশ বিমানের বিজি-১৫১ ফ্লাইট পরিচালনা শেষে শারজাহ আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন কর্তৃপক্ষ সন্দেহের ভিত্তিতে মীর্জা আদনানকে আটক করে। পরে অধিকতর তদন্ত ও জিজ্ঞাসাবাদের জন্য তাকে আবুধাবি সিআইডির কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে তিনি আবুধাবি সিআইডির হেফাজতে রয়েছেন বলে জানা গেছে।

তবে আটকের কারণ, তদন্তের অগ্রগতি কিংবা তার বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয়েছে কি না—এসব বিষয়ে এখন পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কিংবা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেয়নি।

বিষয়টি জানতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং জনসংযোগ কর্মকর্তার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে, মীর্জা আদনানের স্ত্রী আনীসা মীর্জা বলেন, “আমার স্বামী ২২ জুলাই ডিউটিতে গেছেন। পাঁচ দিন পার হয়ে গেলেও এখন পর্যন্ত তার কোনো খোঁজ পাইনি। বিমানের কোনো কর্মকর্তাও আমাদের সঙ্গে যোগাযোগ করেননি বা তার বর্তমান অবস্থা সম্পর্কে কিছু জানাননি। আমরা চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন পার করছি।”

এ ঘটনার পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কেবিন ক্রুদের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে। দীর্ঘ সময় পার হলেও আটকের কারণ সম্পর্কে কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ না হওয়ায় বিষয়টি নিয়ে নানা প্রশ্ন উঠেছে।

পরিবারের সদস্যরা মীর্জা আদনানের অবস্থান, শারীরিক অবস্থা এবং আটকের কারণ সম্পর্কে দ্রুত স্পষ্ট তথ্য প্রকাশের পাশাপাশি প্রয়োজনীয় কূটনৈতিক উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন।

(ঢাকাটাইমস/২৮ জুলাই/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন
 ‘পানিতে ডুবে মৃত্যু’র নাটক ফাঁস, মায়ের হত্যায় ছেলেসহ ৩ জনের যাবজ্জীবন
টঙ্গী-কালীগঞ্জ সড়কে ময়লার ভাগাড়, ঝুঁকিতে জনস্বাস্থ্য ও পরিবেশ
দেশের ৮ অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা