নেত্রকোনায় পিকআপ-ট্রাকের সংঘর্ষে নিহত ৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ আগস্ট ২০২৬, ১৯:০৭
অ- অ+

নেত্রকোনায় পিকআপভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাতনামা এক নারীসহ ৪ জন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে ঢাকা-ময়মনসিংহ সড়কের নারান্দিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এদিকে, দুর্ঘটনার পর সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেছে।

ফায়ার সার্ভিস কর্মকর্তা জাকির হোসেন জানান, এখন পর্যন্ত চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় এখনও পাওয়া যায়নি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বেনাপোলে ভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে মাদ্রাসাশিক্ষক নিহত
নবম পে-স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন খবর
আত্রাইয়ে জরাজীর্ণ বিদ্যালয় ভবন, শামিয়ানার নিচেই চলছে পাঠদান
সংস্কার ও রূপান্তরের দুই বছরে নতুন সক্ষমতায় আনসার-ভিডিপি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা