নাটোরে নদীতে গোসলে নেমে দুই শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ আগস্ট ২০২৬, ১৯:১০
অ- অ+

নাটোরের গুরুদাসপুরে নন্দকুজা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে উপজেলার শ্যামপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো ফারহান ইসলাম ও লাম হোসেন। তারা দুজনই ৮ বছর বয়সী এবং পরস্পরের বন্ধু। ফারহান উপজেলার শ্যামপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে। লাম একই এলাকার বাবুল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে পরিবারের অজান্তে ফারহান ও লাম বাড়ির পাশের নন্দকুজা নদীতে গোসল করতে যায়। একপর্যায়ে অসাবধানতাবশত দুজনই নদীর গভীর পানিতে তলিয়ে যায়। দীর্ঘ সময় তাদের দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন।

পরে বিকেলে স্থানীয় বাসিন্দারা নদীতে তল্লাশি চালিয়ে দুই শিশুর নিথর দেহ উদ্ধার করেন। তাদের দ্রুত নাটোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুজনকেই মৃত ঘোষণা করেন।

দুই শিশুর মর্মান্তিক মৃত্যুতে শ্যামপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।

গুরুদাসপুর থানার ওসি মো. আব্দুল হান্নান বলেন, নন্দকুজা নদীতে গোসল করতে নেমে দুই শিশু গভীর পানিতে তলিয়ে যায়। স্বজনরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফরিদপুরে অভিনেতা ফজলুর রহমান বাবুর গ্রামের বাড়িতে চুরি, থানায় জিডি
গ্যাস সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হতে দুই বছর সময় লাগতে পারে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
সৈয়দপুরে উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ উদ্বোধন নিয়ে দুই এমপির তীব্র বাকবিতণ্ডা
মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা