চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ৮টি জাল জব্দ

ভোলা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ আগস্ট ২০২৬, ১৮:৫৪
অ- অ+

ভোলার চরফ্যাশনে একটি ভারতীয় অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট ও আটটি ট্রলিং জাল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

শনিবার বিকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

কোস্ট গার্ড জানায়, শুক্রবার রাত ১০টার দিকে ভোলার দুলারহাট থানার মায়া নদীতে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালায় কোস্ট গার্ডের আউটপোস্ট লালমোহন ও চরমানিকা। অভিযানের সময় ওই এলাকা থেকে একটি আর্টিসানাল ট্রলিং বোট ও আটটি ট্রলিং জাল জব্দ করা হয়।

পরে উপজেলা মৎস্য কর্মকর্তার মাধ্যমে জব্দ করা বোটটি ভারতীয় বলে নিশ্চিত হওয়া যায়।

কোস্ট গার্ডের প্রাথমিক ধারণা, কতিপয় অসাধু বাংলাদেশি ব্যক্তি অবৈধভাবে বোটটি বাংলাদেশে নিয়ে এসে সেটি দিয়ে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছিলেন। অভিযান পরিচালনার সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বোটে থাকা জেলেরা পালিয়ে যান। এ কারণে কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দ করা ভারতীয় ট্রলিং বোট ও ট্রলিং জালের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

মিডিয়া কর্মকর্তা সাব্বির আলম সুজন বলেন, দেশের জলসীমায় অবৈধভাবে মাছ ধরা প্রতিরোধ এবং মৎস্যসম্পদ রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জনগণকে সঙ্গে নিয়ে অপরাধ দমনের নির্দেশ আইজিপির
মৃতদেহের গোসলখানা নির্মাণ নিয়ে পল্লবীতে দুই পক্ষের সংঘর্ষ, ফাঁকা গুলি ও ককটেল নিক্ষেপ
সার নিয়ে কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: পানিসম্পদ প্রতিমন্ত্রী
খুলনায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হামে ১ জনের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা