মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের বেতন বাড়লো

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ জুন ২০২৬, ১২:৪৩
অ- অ+

মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের সহকারী একান্ত সচিবদের (এপিএস) বেতন কাঠামো পুনর্নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি চাকরির বাইরে থেকে নিয়োগপ্রাপ্ত এপিএস ও সমমর্যাদার উপমন্ত্রীর একান্ত সচিবদের বেতন নবম গ্রেডের অষ্টম ধাপে নির্ধারণ করা হয়েছে, যার মূল বেতন ৩২ হাজার ৫৪০ টাকা।

অর্থ বিভাগের পক্ষ থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে পাঠানো চিঠিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, এপিএসদের জন্য নির্ধারিত এই বেতন কাঠামোতে কোনো বার্ষিক বেতন বৃদ্ধি (ইনক্রিমেন্ট) প্রযোজ্য হবে না। তবে তারা বিধি অনুযায়ী অন্যান্য ভাতা পাবেন।

চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, এ পদে নিয়োগপ্রাপ্তরা পেনশন, আনুতোষিক এবং ভবিষ্য তহবিলের সুবিধা পাবেন না।

এর আগে এপিএসদের বেতন নবম গ্রেডের শুরুর ধাপে ২২ হাজার টাকা ছিল। পরে কিছু ক্ষেত্রে ইনক্রিমেন্টের মাধ্যমে তা বৃদ্ধি করা হতো। অন্তর্বর্তী সরকারের সময়ে উপদেষ্টাদের এপিএসদের বেতন নবম গ্রেডের সর্বোচ্চ ধাপে উন্নীত করা হয়, যা নিয়ে সমালোচনাও দেখা দেয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে অর্থ বিভাগ নতুন এই বেতন কাঠামো চূড়ান্ত করেছে। সরকারি কর্মকর্তাদের মধ্য থেকে নিয়োগপ্রাপ্ত এপিএসরা এই নতুন বেতন কাঠামোর আওতায় পড়বেন না বলে জানানো হয়েছে।

(ঢাকাটাইমস/৮ জুন/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অনলাইন জুয়াকে ফৌজদারি অপরাধের আওতায় আনা হয়েছে: অর্থমন্ত্রী
মুদি দোকান, বিউটি পার্লারসহ ১৬ খাতে ভ্যাটের নির্দিষ্ট করের পরিকল্পনা
জিয়ার স্মৃতিবিজড়িত  চৌক্কার খাল নামমাত্র খনন, তিন কোটি টাকা নয়-ছয়ের অভিযোগ
৮১২ কোটি টাকার মসুর ডাল ও ভোজ্য তেল কিনছে সরকার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা