ঢাকা রেঞ্জে বিভাগীয় পদোন্নতি পরীক্ষা সফলভাবে সম্পন্ন, কেন্দ্র পরিদর্শনে রেজাউল করিম মল্লিক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ জুন ২০২৬, ১৭:৩১
অ- অ+

পুলিশের উপপরিদর্শক (এসআই) থেকে পরিদর্শক (নিরস্ত্র) পদে পদোন্নতির জন্য প্রথম ষান্মাসিক বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ১৯, ২০ ও ২১ জুন ঢাকার শান্তিনগরের হাবিবুল্লাহ বাহার কলেজে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

জানা গেছে, ২০২৪ সালের প্রথম ষান্মাসিক বিভাগীয় পদোন্নতি পরীক্ষার অংশ হিসেবে এই পরীক্ষা আয়োজন করা হয়। পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন ঢাকা রেঞ্জের ডিআইজি (অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত) রেজাউল করিম মল্লিক। তিনি পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন।

এ সময় তাঁর সঙ্গে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) এম এ জলিল, অতিরিক্ত ডিআইজি (অপরাধ ব্যবস্থাপনা) মো. সায়ফুজ্জামান ফারুকী, অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) মো. সিদ্দিকুর রহমান এবং ট্রাফিক ম্যানেজমেন্টের পুলিশ সুপার ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ সুলাইমান উপস্থিত ছিলেন।

এ ছাড়া ঢাকা রেঞ্জের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও পরীক্ষা কার্যক্রম তদারকি করেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, স্বচ্ছ ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গণমাধ্যমের প্রতি জনগণের আস্থা ফেরাতে সত্যনিষ্ঠ সাংবাদিকতার বিকল্প নেই: কাদের গনি
প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে সোয়া লাখ স্বাস্থ্যকর্মী ও মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার
নেইমারকে খোঁচা দিয়ে যা বললেন ব্রাজিলের প্রেসিডেন্ট
শৈলকূপায় বাসের চাপায় ট্রাকচালক নিহত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা