মাদারীপুরে বিশেষ আইনশৃঙ্খলা সভায় অংশ নিলেন ঢাকা রেঞ্জ ডিআইজি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ জুন ২০২৬, ১৮:১৫| আপডেট : ০৯ জুন ২০২৬, ১৮:১৯
অ- অ+

ঢাকা রেঞ্জের ডিআইজি (অতিরিক্ত আইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) রেজাউল করিম মল্লিক মাদারীপুর জেলা পুলিশের আয়োজিত বিশেষ আইনশৃঙ্খলা সভায় অংশ নিয়েছেন।

মঙ্গলবার মাদারীপুরে অনুষ্ঠিত এ সভায় জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।

সভায় পৌঁছালে তাঁকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান মাদারীপুরের পুলিশ সুপার হাবিবুর রহমান। এ সময় জেলা পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।

সভায় জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যরা তাদের পেশাগত দায়িত্ব পালনে বিদ্যমান নানা সমস্যা, মাঠপর্যায়ের প্রতিবন্ধকতা এবং সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়ে মতামত তুলে ধরেন। রেজাউল করিম মল্লিক তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

বক্তব্যে তিনি জনগণের বন্ধু হিসেবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। সততা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে পুলিশ ও জনগণের মধ্যে সুসম্পর্ক বজায় রাখা এবং পুলিশের ইতিবাচক ভাবমূর্তি আরও শক্তিশালী করতে বিভিন্ন দিকনির্দেশনা দেন তিনি।

পরে তিনি থানার নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক পরিদর্শন করেন। থানায় আগত সেবাপ্রার্থীদের জন্য গুণগত সেবা নিশ্চিত ও সেবার মান উন্নয়নে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

সভা শেষে শিবচর থানা কম্পাউন্ডে একটি পরিবেশবান্ধব বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন রেজাউল করিম মল্লিক।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জাতীয় দলে থেকেও আলাদা ড্রেসিংরুম ব্যবহার করতে হবে সূর্যবংশীকে
জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী
বিশ্বকাপে আলোচনার কেন্দ্রে গোল্ডেন বুটের লড়াই
ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচে জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা