দায়িত্ব নিলেন নোয়াখালীর নতুন পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ জুন ২০২৬, ২২:১৫
অ- অ+

নোয়াখালী জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এন এম নাসিরুদ্দিন। সোমবার নোয়াখালী জেলার সদ্য বিদায়ী পুলিশ সুপার টি, এম, মোশাররফ হোসেনের নিকট থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি।

এদিন দায়িত্বভার গ্রহণের আগে নোয়াখালী সার্কিট হাউজ প্রাঙ্গণে নবাগত এসপিকে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে জেলা পুলিশের একটি দল তাকে গার্ড অব অনার প্রদান করেন।

পরবর্তীতে নবাগত পুলিশ সুপার উপস্থিত জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণের সাথে কুশলাদি বিনিময় করেন।

উল্লেখ্য, নবাগত পুলিশ সুপার ২৫তম বিসিএস পুলিশ ক্যাডারের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসাবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।

বর্ণাঢ্য চাকুরী জীবনে তিনি বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে সুনাম ও দক্ষতার সহিত পেশাগত দায়িত্ব পালন করেন। নোয়াখালী জেলায় যোগদানের পূর্বে তিনি ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে দায়িত্ব পালন করেন। ডিএমপির ডিবি ওয়ারী বিভাগে দায়িত্ব পালনকালে অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক উদ্ধার ও অপরাধীদের গ্রেপ্তারের মাধ্যমে বেশ দক্ষতার প্রমাণ দেন। যার ফলশ্রুতিতে একাধিকবার ডিএমপিতে সেরা ডিসির পুরস্কার পেয়েছেন তিনি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চার মোবাইল অপারেটরের কাছে ১৩ হাজার ১৪৪ কোটি টাকা রাজস্ব বকেয়া: টেলিযোগাযোগ মন্ত্রী
বাংলাদেশের জন্য ৪৫০ মিলিয়ন ডলার অনুমোদন বিশ্বব্যাংকের
ইউরোপের তাপপ্রবাহ কিছু ক্ষেত্রে পূর্বাভাস ছাড়িয়েছে: আইপিসিসি
ইরান হরমুজ প্রণালীতে টোল না নেওয়ার আশ্বাস দিয়েছে: ট্রাম্প
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা