ঝিনাইদহে আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ আগস্ট ২০২৬, ১৬:৩৯
অ- অ+

‘ভিন্ন প্রেক্ষাপট, অভিন্ন আকাঙ্ক্ষা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে আন্তর্জাতিক যুব দিবস উদযাপন করা হয়েছে।

জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।

পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া আশিস বিন হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুর রহমান, ঝিনাইদহ যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক বিলকিস আফরোজ বক্তব্য দেন।

এসময় বক্তারা, দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে তরুণদের অংশগ্রহণ আরও বাড়ানোর আহ্বান জানান। পাশাপাশি মাদক, সন্ত্রাস ও অপসংস্কৃতি থেকে দূরে থেকে শিক্ষা, প্রযুক্তি ও আত্মকর্মসংস্থানের মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠিত করতে যুবদের পরামর্শ দেন।

(ঢাকা টাইমস/১২আগস্ট/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আন্তর্জাতিক যুব দিবসে মিরসরাইয়ে বৃক্ষরোপণ
১৯ বছরেও বাস্তবায়ন হয়নি সরকারি কাঁচাবাজার, যানজটে নাকাল বগুড়াবাসী
বদলে গেল দোকান-শপিংমল বন্ধের সময়, নতুন নির্দেশ সরকারের
মির্জাপুরে গৃহবধূ হত্যার রহস্য উদঘাটন ও হয়রানির প্রতিবাদে  সংবাদ সম্মেলন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা