কুষ্টিয়ার মিরপুরে বাসচাপায় নারীসহ নিহত ২

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ অক্টোবর ২০২৬, ১৫:৪৪
অ- অ+

কুষ্টিয়ার মিরপুরে বাসচাপায় পাখিভ্যানের চালক ও এক নারী যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১০টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের আমতলা মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পাখিভ্যান চালক কামরুল ইসলাম ও ভ্যানের যাত্রী ভানুমতি (৫৫)। নিহত ভানুমতি সদর উপজেলার ভাদালিয়া এলাকার হাসেম আলীর স্ত্রী আর ভ্যানচালক কামরুল ইসলামের বাড়ি মিরপুর উপজেলার নওদা আজমপুর এলাকায়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সকাল ১০টার দিকে কয়েকজন যাত্রী নিয়ে একটি পাখিভ্যান সদরপুরের উদ্দেশ্যে রওনা হলে পেছন দিক থেকে

ছেড়ে যাওয়া মেহেরপুরগামী শ্যামলী পরিবহন ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় বাসচাপায় ভ্যানের যাত্রী ভানুমতি

ঘটনাস্থলে নিহত হন। গুরুতর আহত হন ভ্যানচালক কামরুল ও ভানুমতির মেয়ে হাসিনা খাতুন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়ার আড়াইশ’ শয্যার হাসপাতালে নিয়ে গেলে পাখিভ্যানের চালক কামরুল ইসলাম মারা যান।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নাশকতা ও সহিংসতা ঠেকাতে কঠোর অবস্থানে খুলনা রেঞ্জের পুলিশ, সাত দিনে ১৪৩৪ আসামি গ্রেপ্তার
শেখ হাসিনাকে ফেরাতে আইনি নোটিশ, টুঙ্গিপাড়ার বাড়িকে সাব-জেল করার প্রস্তাব
বাসে আগুন-ককটেল হামলা ঠেকাতে সতর্ক এসআরবি
জুলকারনাইন সায়েরের অডিওর সূত্র ধরে ডিবির অভিযান, ২ কেজি গানপাউডারসহ গ্রেপ্তার ৩