খুলনায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের

খুলনা ব্যুরো, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ অক্টোবর ২০২৬, ১৭:০৪
অ- অ+

খুলনা বিভাগে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে ৩৩০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে খুলনা বিভাগে সর্বমোট ৫১ জনের মৃত্যু হয়েছে।

রবিবার (৪ অক্টোবর) খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন এ তথ্য জানিয়েছেন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন ভর্তি হওয়া ৩৩০ জন রোগীর মধ্যে সরকারি হাসপাতালে ২৬৩ জন এবং বেসরকারি হাসপাতালে ৬৭ জন ভর্তি হয়েছেন। একই সময়ে মারা যাওয়া ৩ জনের মধ্যে খুলনা জেলায় ২ জন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন রয়েছেন।

পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ ৪ অক্টোবর পর্যন্ত খুলনা বিভাগের ১০টি জেলায় মোট ১৪ হাজার ৪৫৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ২৩৯ জন রোগী। চিকিৎসা শেষে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ হাজার ৮২৩ জন।

এ পর্যন্ত বিভাগে ডেঙ্গুতে ৫১ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে শুধু খুলনা জেলা ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৪৪ জনের মৃত্যু হয়। এছাড়া বাগেরহাটে ৩ জন, যশোরে ২ জন, সাতক্ষীরা ও চুয়াডাঙ্গায় একজন করে মারা গেছে।

(ঢাকা টাইমস/৪অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিরাজদিখানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা 
‘ডাটা বলছে, এ দেশের শিশুরাই সবচেয়ে বেশি অবহেলিত’: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর
তিন দাবিতে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’ শুরু
একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন