উখিয়ায় কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার

উখিয়া (কক্সবাজার) প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ অক্টোবর ২০২৬, ১৬:৪২
অ- অ+

কক্সবাজারের উখিয়ায় মোহাম্মদ হানিফ (২১) নামে এক কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে রাজাপালং ইউনিয়নের চাকবৈঠা বাজার সংলগ্ন নিজ বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়।

নিহত হানিফ ওই এলাকার আলী আহমদের ছেলে এবং কক্সবাজার সিটি কলেজ থেকে স‌বেমাত্র এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হ‌য়ে‌ছেন।

স্বজনরা জা‌নি‌য়ে‌ছেন, নিজ ‌শোয়ার ঘ‌রে খাটের ওপর তাকে পড়ে থাকতে দেখা যায়। এ সময় তার গলায় রশি প্যাঁচানো ছিল। পরে তাকে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে গলায় রশির দাগ পাওয়া য়ায়।

কেন কীভা‌বে মারা গে‌ছে উখিয়া থানা পু‌লিশ এখ‌নো জানাতে পা‌রে‌নি, ত‌বে তদন্ত চল‌ছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নির্মাণের সুপারিশ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির
শাহপরীতে ৯০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড
সিরাজদিখানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা 
‘ডাটা বলছে, এ দেশের শিশুরাই সবচেয়ে বেশি অবহেলিত’: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর