ইয়াবা ও বিদেশি রিভলবার উদ্ধার

র‍্যাবের অভিযানে ‘পিচ্চি মোশারফ’ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ জুন ২০২৬, ১৫:০৫
অ- অ+
ছবি: সংগৃহীত

ঢাকার রামপুরা এলাকায় অভিযান চালিয়ে ডিএমপির তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী ও অস্ত্রধারী সন্ত্রাসী হিসেবে পরিচিত মো. মোশারফ হোসেন ওরফে পিচ্চি মোশারফকে (৩৮) গ্রেপ্তার করেছে র‍্যাব-৩। এ সময় তার কাছ থেকে ১ হাজার ৫৯০টি ইয়াবা ও মাদক বিক্রির ৫ লাখ ৯৮ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি।

আজ মঙ্গলবার র‍্যাব-৩’র পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‍্যাব জানায়, গোপন তথ্য ও প্রযুক্তিগত সহায়তার ভিত্তিতে গত সোমবার রাতে রাজধানীর রামপুরা থানার উত্তর মৌলভীরটেক এলাকায় একটি বাড়ির দ্বিতীয় তলায় অভিযান চালানো হয়। সেখানে থেকে মোশারফ হোসেনকে গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় তার হেফাজত থেকে ইয়াবা ও নগদ টাকা উদ্ধার করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোশারফ তার কাছে থাকা একটি আগ্নেয়াস্ত্রের অবস্থান সম্পর্কে তথ্য দেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর বাড্ডা এলাকার ইউসুফ স্কুল রোডের সেকেন্দারবাগ এলাকায় আরেকটি অভিযান চালানো হয়।

র‍্যাবের দাবি, ওই অভিযানে একটি শপিং ব্যাগের ভেতর থেকে ইংল্যান্ডে তৈরি একটি বিদেশি রিভলবার এবং এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। অস্ত্রটি একটি কালো ব্যাগে লুকিয়ে রাখা ছিল।

র‍্যাব আরও জানায়, গ্রেপ্তার মোশারফের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে।

এ ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জাতীয় দলে থেকেও আলাদা ড্রেসিংরুম ব্যবহার করতে হবে সূর্যবংশীকে
জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী
বিশ্বকাপে আলোচনার কেন্দ্রে গোল্ডেন বুটের লড়াই
ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচে জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা