২০২৬-২৭ বাজেট

সিগারেট ফিল্টার উপকরণ ও নিকোটিন আমদানিতে বাড়ছে শুল্ক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ জুন ২০২৬, ১৭:২৮
অ- অ+

ধূমপান নিরুৎসাহিত করা এবং জনস্বাস্থ্য রক্ষার লক্ষ্যে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সিগারেটের ফিল্টার তৈরির উপকরণ নিকোটিন আমদানিতে ৩০০ শতাংশ শুল্ক বসানোর পরিকল্পনা করা হচ্ছে।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, হৃদ্রোগ চিকিৎসায় ব্যবহৃত হার্টের রিং চোখের লেন্সে ১০ শতাংশ ভ্যাট প্রত্যাহারের প্রস্তাব রাখা হতে পারে। অন্যদিকে স্বাস্থ্য খাতে কিডনি ডায়ালাইসিস সেবায় ব্যবহৃত যন্ত্রপাতি সংশ্লিষ্ট পণ্যে কাস্টমস শুল্ক কমানো এবং এই খাতে ভ্যাট আয়কর অব্যাহতির পরিকল্পনাও রয়েছে।

ফ্রিল্যান্সিং কনটেন্ট তৈরির সঙ্গে যুক্ত ব্যক্তিদের কর ভ্যাট ছাড় দেওয়ার উদ্যোগ আসতে পারে নতুন বাজেটে। এছাড়া করমুক্ত আয়সীমা লাখ ৭৫ হাজার টাকায় উন্নীত করার প্রস্তাবও বিবেচনায় রয়েছে, ফলে নিম্ন মধ্য আয়ের মানুষের করের চাপ কিছুটা কমতে পারে।

নতুন বাজেটে ভ্যাট ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হতে পারে। এর অংশ হিসেবে এনবিআরকে ইনপুট-আউটপুট কোয়েফিশিয়েন্ট ঘোষণার ক্ষমতা দেওয়া হতে পারে। তবে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর জন্য কর্পোরেট করহার অপরিবর্তিত রাখার চিন্তা রয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জাতীয় দলে থেকেও আলাদা ড্রেসিংরুম ব্যবহার করতে হবে সূর্যবংশীকে
জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী
বিশ্বকাপে আলোচনার কেন্দ্রে গোল্ডেন বুটের লড়াই
ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচে জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা