দেশের বাজারে বাড়লো স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৩০ হাজার ৭২২ টাকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ জুন ২০২৬, ১০:৪৫
অ- অ+

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। টানা দুই দফা কমার পর এবার ভরি প্রতি ৪ হাজার ৪৩২ টাকা বৃদ্ধি করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

আজ সোমবার (২২ জুন) সকালে এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, নতুন সিদ্ধান্ত অনুযায়ী ভ্যাটসহ ২২ ক্যারেট স্বর্ণের এক ভরির দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩০ হাজার ৭২২ টাকা। নতুন এ দাম একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধির কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণের নতুন দাম সমন্বয় করা হয়েছে।

বাজুস আরও জানায়, স্বর্ণালঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকবে এবং গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। তবে অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি আলাদাভাবে প্রযোজ্য হবে।

নতুন মূল্য নির্ধারণের ফলে দেশের স্বর্ণবাজারে আবারও দামের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে।

(ঢাকাটাইমস/২২ জুন/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জাতীয় দলে থেকেও আলাদা ড্রেসিংরুম ব্যবহার করতে হবে সূর্যবংশীকে
জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী
বিশ্বকাপে আলোচনার কেন্দ্রে গোল্ডেন বুটের লড়াই
ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচে জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা