ডিগ্রি তৃতীয় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয়

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৪ জুন ২০২৬, ১৫:৫৩
অ- অ+

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে।

রবিবার জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন সময়সূচি অনুযায়ী, শিক্ষার্থীরা আগামী ১৩ জুন ২০২৬ থেকে ২০ জুন ২০২৬ পর্যন্ত অনলাইনে ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র কলেজে জমা দিতে পারবেন।

এছাড়া কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের তথ্য যাচাই ও ডাটা নিশ্চয়ন করতে পারবে ২১ জুন থেকে ২২ জুন ২০২৬ পর্যন্ত। অন্যদিকে সোনালী সেবার মাধ্যমে কলেজ কর্তৃক পরীক্ষার ফি জমা দেওয়ার সময় নির্ধারণ করা হয়েছে ২৩ জুন থেকে ২৫ জুন ২০২৬ পর্যন্ত।

জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়েছে, পূর্বে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী যেসব কলেজ নির্ধারিত সময়ে ফরম পূরণ সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করতে পারেনি, তারাও বর্ধিত সময়ের মধ্যে সব কাজ সম্পন্ন করার সুযোগ পাবে।

বিশ্ববিদ্যালয় আরও জানিয়েছে, নির্ধারিত সময়ের পর ফরম পূরণ সংক্রান্ত সব কার্যক্রম স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। তাই পরীক্ষার্থী ও কলেজ কর্তৃপক্ষকে সময়মতো প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অনলাইন জুয়াকে ফৌজদারি অপরাধের আওতায় আনা হয়েছে: অর্থমন্ত্রী
মুদি দোকান, বিউটি পার্লারসহ ১৬ খাতে ভ্যাটের নির্দিষ্ট করের পরিকল্পনা
জিয়ার স্মৃতিবিজড়িত  চৌক্কার খাল নামমাত্র খনন, তিন কোটি টাকা নয়-ছয়ের অভিযোগ
৮১২ কোটি টাকার মসুর ডাল ও ভোজ্য তেল কিনছে সরকার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা