এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ২০ জুলাই, জানালেন শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ জুন ২০২৬, ১৪:৫৪
অ- অ+

আগামী ২০ জুলাই মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

আজ মঙ্গলবার (২৩ জুন) চট্টগ্রাম কলেজ অডিটোরিয়ামে চট্টগ্রাম শিক্ষা বোর্ড, চট্টগ্রাম অঞ্চলের মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, বিগত বছরগুলোতে প্রশ্নফাঁস দেশের শিক্ষাব্যবস্থার জন্য বড় একটি চ্যালেঞ্জ ছিল। এ ধরনের অপরাধ চক্র ভেঙে দিতে এবং পরীক্ষার শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করতে শিক্ষা মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে কাজ করছে।

তিনি জানান, ফল প্রকাশের আগে বিভিন্ন শিক্ষা বোর্ডের উত্তরপত্র এলোমেলোভাবে (রেন্ডমলি) যাচাই করা হবে, যাতে কোনো পরীক্ষার্থীকে ভুলবশত কম বা বেশি নম্বর দেওয়া না হয়।

প্রশ্নফাঁস প্রতিরোধে সরকারের কঠোর অবস্থানের কথা তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, প্রশ্নপত্রের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি নিজেও বাংলাদেশ গভর্নমেন্ট প্রেস (বিজি প্রেস) পরিদর্শন করেছেন এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা তদারকি করেছেন।

নকলের বিষয়ে তিনি বলেন, প্রচলিত নকলের প্রবণতা অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে বর্তমানে ডিজিটাল মাধ্যমে নকলের নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে, যা মোকাবিলায় আধুনিক ও কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে।

উচ্চশিক্ষা প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, দেশে অতিরিক্তভাবে অনার্স ও উচ্চশিক্ষার প্রতি ঝোঁক তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে কারিগরি ও দক্ষতাভিত্তিক শিক্ষার ওপর আরও গুরুত্বারোপের প্রয়োজন রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

সভায় শিক্ষার মানোন্নয়ন, পরীক্ষা ব্যবস্থার স্বচ্ছতা এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার বিষয়ে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

(ঢাকাটাইমস/২৩ জুন/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিরাপদ খাদ্য নিশ্চিতে এফওপিএল বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকার ওপর জোর
টেকনাফে খালে উল্টে পড়া বাসের সব যাত্রীকে উদ্ধার করল বিজিবি
একযোগে ৭ ডেপুটি ও ১০ সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
শিল্প-সাহিত্যপ্রেমী আবদুস সাদেক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা