উপাচার্যের শোক

একদিনে দুই কর্মকর্তাকে হারাল জাতীয় বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ জুন ২০২৬, ১৯:৪১
অ- অ+

৭ ঘণ্টার ব্যবধানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই কর্মকর্তার মৃত্যু হয়েছে। এরমধ্যে একজন মোহাম্মদ কামাল উদ্দিন আহমেদ এবং অপরজন মো. সেলিম। দুইজনই বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক হিসেবে কর্মরত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ উভয় কর্মকর্তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি শোকবার্তায় মরহুমদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

মঙ্গলবার বিকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম আঞ্চলিক কেন্দ্রের সহকারী পরিচালক মোহাম্মদ কামাল উদ্দিন আহমেদ সোমবার দিবাগত রাত আড়াইটায় মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৪৯ বছর। তিনি স্ত্রী ও এক কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।

তথ্য প্রযুক্তি (আইসিটি) দপ্তরের সহকারী পরিচালক মো. সেলিম আজ সকাল ৯টা ২৫ মিনিটে ঢাকার আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৫৪ বছর। তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতি কাটিয়ে ওঠার লক্ষ্যেই বর্তমান বাজেট: চিফ হুইপ
বৈশ্বিক বিনিয়োগকারীদের জন্য আস্থার পরিবেশ নিশ্চিত করতে চায় সরকার: মাহদী আমিন
ব্রাজিলের গোলকিপারের জার্সিতে পরিবর্তন আনল ফিফা
ডেঙ্গু রুখতে মীর শাহে আলমের নেতৃত্বে ১৯ সদস্যের টাস্কফোর্স গঠন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা