দেশে ফিরেছেন ৬৩ হাজার ৭৮৩ জন হাজি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ জুন ২০২৬, ১৮:৪৩
অ- অ+

পবিত্র হজ পালন শেষে গতকাল পর্যন্ত ৬৩ হাজার ৭৮৩ জন বাংলাদেশি হাজি সৌদি আরব থেকে দেশে ফিরেছেন।

আজ হজ অফিসের একজন কর্মকর্তা জানান, তিনটি নির্ধারিত বিমান সংস্থার মাধ্যমে মোট ১৬৪টি ফিরতি ফ্লাইট পরিচালনা করা হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৮৪টি, সৌদিয়া এয়ারলাইন্স ৫৮টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২২টি ফ্লাইট পরিচালনা করে।

হজ অফিসের তথ্য অনুযায়ী, ১৬৪টি ফ্লাইটের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৩১৯ জন এবং বেসরকারি ট্রাভেল অ্যাজেন্সির অধীনে ৫৯ হাজার ৪৬৪ জন হাজি দেশে ফিরেছেন। বাকি হাজিরা নির্ধারিত বিমান সংস্থাগুলোর মাধ্যমে পর্যায়ক্রমে দেশে ফিরবেন।

এ বছর হজের মৌসুমে সৌদি আরবে ৩৬ জন পুরুষ এবং ১৮ জন নারীসহ মোট ৫৪ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়। তাদের মধ্যে মক্কায় ৩৭ জন, মদিনায় ১৬ জন এবং জেদ্দায় একজন মৃত্যুবরণ করেন।

প্রসঙ্গত, গত ১৮ এপ্রিল প্রথম বহির্গামী ফ্লাইটের মাধ্যমে এবারের হজ পরিবহন কার্যক্রম শুরু হয় এবং ২১ মে শেষ প্রাক হজ ফ্লাইট সম্পন্ন হয়। ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হয়। হজের আনুষ্ঠানিকতা শেষে ৩০ মে থেকে ফিরতি হজ ফ্লাইট শুরু হয়, যা আগামী ১ জুলাই পর্যন্ত চলবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুলাই হত্যাকাণ্ডের বিচার করুন, না হলে যাওয়ার পথ খুঁজুন: শফিকুর রহমান
জুলাই হত্যাকাণ্ডের বিচার না হলে সরকার ৫ বছর টিকতে পারবে না: নাহিদ ইসলাম
দিল্লি বিমানবন্দরে কী হয়েছিল? জাহেদ উর রহমান প্রসঙ্গে যা জানাল ভারত
প্রধানমন্ত্রীর চীন সফরে যোগ দিতে রাতে বেইজিং যাচ্ছেন তথ্যমন্ত্রী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা