ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদ সেনা হেফাজতে

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৭ জুলাই ২০২৬, ২৩:৫৫
অ- অ+

২০১৮ সালে টেকনাফে কাউন্সিলর একরামুল হকের হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে তৎকালীন ৱ্যাব-৭ অধিনায়ক মিফতাহ উদ্দিন আহমেদকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে।

সোমবার রাতে প্রবাসী সাংবাদিক জুলকারনাইন খান সায়ের এক ফেসবুক পোস্টে এ তথ্য জানানা।

পোস্টে জুলকারনাইন খান সায়ের লিখেছেন, ২০১৮ সালে টেকনাফে কাউন্সিলর একরামুল হকের হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে তৎকালীন ৱ্যাব-৭ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল (বর্তমানে ব্রিগেডিয়ার জেনারেল) মিফতাহ উদ্দিন আহমেদকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে।

ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদ বরিশাল সেনানিবাসের স্টেশন কমান্ডার হিসেবে কর্মরত ছিলেন, আজ বাংলাদেশ সময় রাতে, ঢাকা সেনানিবাসের — লগ এরিয়া এএ এন্ড কিউএমজি'র তত্বাবধানে তাকে সেনা হেফাজতে নেওয়া হয়, বাংলাদেশের প্রচলিত আইনে তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা গেছে।

উল্লেখ‍্য ২০২১ সালে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষিত প্রবেশ নিষিদ্ধ কর্মকর্তার দুই কর্মকর্তার তালিকায় সাবেক পুলিশ মহাপরিচালক বেনজীর আহমেদের সাথে মিফতাহ উদ্দিন আহমেদও ছিলেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউটের এমফিল ও পিএইচডি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
নারকেলের ছোবড়া থেকে কোকোপিট তৈরি করছেন আনসার-ভিডিপি সদস্য
হঠাৎ মুহুর্মুহু ককটেল বিস্ফোরণে কেঁপে উঠল রাজধানী, কাফরুলে বাসে আগুন
ফরিদপুরে পুলিশের জব্দ করা বাসে আগুন