ভেনেজুয়েলায় শতাব্দীর ভয়াবহ ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৬৪

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৫ জুন ২০২৬, ১৭:৩৬| আপডেট : ২৫ জুন ২০২৬, ১৮:০৯
অ- অ+

ভেনেজুয়েলায় শতাব্দীর ভয়াবহ ভূমিকম্পে এখন পর্যন্ত ১৬৪ জনের মৃত্যু তথ্য পাওয়া গেছে। আহত হয়েছেন আরও ৯৭১ জন। আরও বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

রিখটার স্কেলে . . মাত্রার জোড়া ভূমিকম্পে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস বিভিন্ন অঞ্চল কেঁপে ওঠে। এতে বহু ঘরবাড়ি ধসে পড়েছে। খবর আল জাজিরার।

স্থানীয় সময় বুধবার (২৪ জুন) সন্ধ্যায় আঘাত হানে এই শক্তিশালী ভূমিকম্প।

দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ ১৬৪ জনের মৃত্যু ৯৭১ জনের আহত হওয়ার তথ্য জানান। ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত লা গুয়াইরা রাজ্যে বিপুল সংখ্যক ভবন ধসে পড়েছে। এই রাজ্যকেদুর্যোগ এলাকা হিসেবে ঘোষণা করেছেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট।

রাষ্ট্রীয় টেলিভিশনে প্রকাশিত দৃশ্যে দেখা গেছে, লা গুয়াইরা রাজ্যের ধ্বংসস্তূপ থেকে জীবিত তিনটি শিশুকে উদ্ধার করেন উদ্ধারকর্মীরা। তারা ঘুটঘুটে অন্ধকারে ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপে জীবিতদের সন্ধান করছেন এবং আটকে পড়া লোকজনকে বের করে আনার চেষ্টা করছেন।

এর আগে ১৯০০ সালের ২৯ অক্টোবরের ভেনেজুয়েলায় সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল। . মাত্রার ওই ভূমিকম্প হয়েছিল দেশটির উপকূলীয় অঞ্চলে

(ঢাকাটাইমস/২৫জুন/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৈষম্যহীন ও দক্ষ শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য: ড. মাহদী আমিন
নতুন প্রজন্মকে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ করে গড়ে তুলতে হবে: শিক্ষামন্ত্রী
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সরকার এনজিওগুলোর সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে চায়: ববি হাজ্জাজ
জুনের প্রথম ২৮ দিনে রেমিট্যান্স এলো ২৫৮ কোটি ৬০ লাখ ডলার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা