হামলা বন্ধে সম্মত যুক্তরাষ্ট্র–ইরান, মঙ্গলবার দোহায় বৈঠক

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ জুন ২০২৬, ১১:৩৩
অ- অ+

টানা তিন দিনের উত্তেজনার পর একে অপরের ওপর সামরিক হামলা বন্ধে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। মার্কিন কর্মকর্তার বরাতে এ তথ্য নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম অ্যাক্সিওস।

সংবাদমাধ্যম রয়টার্স জানায়, হরমুজ প্রণালি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তিতে আগামী মঙ্গলবার (৩০ জুন) কাতারের রাজধানী দোহায় দুই দেশের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা রয়েছে।

অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে উভয় পক্ষের মধ্যে কারিগরি পর্যায়ের আলোচনা হবে। আপাতত দুই দেশ হামলা থেকে বিরত থাকবে এবং হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক রাখার বিষয়ে সম্মত হয়েছে।

গত রোববার ভোরে ইরান কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, যুদ্ধবিরতি মানা না হলে ইরানের অস্তিত্ব হুমকির মুখে পড়তে পারে।

অন্যদিকে, ইসরায়েল লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর অবস্থানে হামলা চালিয়েছে বলে জানানো হয়েছে। চলমান সংঘাতের মধ্যে লেবাননেও উত্তেজনা অব্যাহত রয়েছে।

বিশ্ব জ্বালানি পরিবহণের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালিতে সংঘাতের কারণে ট্যাঙ্কার চলাচল বিঘ্নিত হয়। তবে সাম্প্রতিক সমঝোতার ফলে পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

প্রস্তাবিত ১৪ দফা অন্তর্বর্তী শান্তি চুক্তির লক্ষ্য ছিল চলমান সংঘাত বন্ধ করা, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার পথ তৈরি করা এবং আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা।

(ঢাকাটাইমস/২৯ জুন/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৈষম্যহীন ও দক্ষ শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য: ড. মাহদী আমিন
নতুন প্রজন্মকে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ করে গড়ে তুলতে হবে: শিক্ষামন্ত্রী
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সরকার এনজিওগুলোর সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে চায়: ববি হাজ্জাজ
জুনের প্রথম ২৮ দিনে রেমিট্যান্স এলো ২৫৮ কোটি ৬০ লাখ ডলার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা