ইরানে হামলা বন্ধ করল যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ জুলাই ২০২৬, ১০:১৯| আপডেট : ২৬ জুলাই ২০২৬, ১০:২৩
অ- অ+

ইরানের বিরুদ্ধে চলমান সামরিক হামলা আপাতত স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টানা ১৩ দিন ধরে চলা সংঘাতের পর যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন।

মার্কিন কর্মকর্তাদের দাবি, যুদ্ধ আরও তীব্র হলে মধ্যপ্রাচ্যে মোতায়েন যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং অন্যান্য আকাশ প্রতিরক্ষা অস্ত্রের মজুত ঝুঁকিপূর্ণভাবে কমে যেতে পারে। এই আশঙ্কা থেকেই আপাতত সামরিক অভিযান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার ট্রাম্প তার শীর্ষ উপদেষ্টা ও মন্ত্রিসভার জ্যেষ্ঠ সদস্যদের সঙ্গে বৈঠকের পর ইরানে হামলা স্থগিতের সিদ্ধান্ত নেন।

তবে এই সিদ্ধান্ত সাময়িক বিরতি নাকি দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতির সূচনা—তা এখনো পরিষ্কার নয়। মার্কিন প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, আপাতত ইরানে নতুন কোনো হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র।

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই সিদ্ধান্ত একদিকে কূটনৈতিক আলোচনার সুযোগ তৈরি করতে পারে। অন্যদিকে, বড় ধরনের সামরিক অভিযান পুনরায় শুরু না হওয়া পর্যন্ত এটিকে যুক্তরাষ্ট্রের কৌশলগত সাফল্য হিসেবেও দেখা হচ্ছে।

তবে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, প্রয়োজন হলে ইরানের বিরুদ্ধে আবারও বড় ধরনের অভিযান চালানোর জন্য বিকল্প পরিকল্পনা প্রস্তুত রাখা হয়েছে।

মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত সংঘাতের গতিপথে নতুন মোড় আনতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

(ঢাকাটাইমস/২৬ জুলাই/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পরিবেশের ভারসাম্য রক্ষায় শহরকে সবুজায়ন করতে হবে: ভূমিমন্ত্রী
ডেঙ্গুতে ২ মৃত্যু, হামে ৫
কুবি শিক্ষকের ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় একজন আটক
রাজধানীজুড়ে ডিএমপির বিশেষ অভিযান, প্রবেশপথে তল্লাশি