শতবর্ষে মারা গেলেন মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬
অ- অ+

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদের স্ত্রী তুন ড. সিতি হাসমাহ মোহাম্মদ আলী মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০০ বছর।

আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে (আইজেএন) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিউ স্ট্রেইটস টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তার ছেলে তান শ্রী মোখজানি মাহাথির মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

সংসদে একটি টাউনহল অধিবেশন চলাকালে সিতি হাসমাহর মৃত্যুর খবর জানানো হলে উপস্থিতদের মধ্যে শোকের আবহ তৈরি হয়। পরে তার সম্মানে সংক্ষিপ্ত দোয়া অনুষ্ঠিত হয়।

সিতি হাসমাহ মালয়েশিয়ার চিকিৎসা ও জনস্বাস্থ্য খাতেরও পরিচিত ব্যক্তিত্ব ছিলেন। তিনি দেশটির প্রাথমিক পর্যায়ের নারী চিকিৎসকদের একজন হিসেবে চিকিৎসাসেবা ও জনস্বাস্থ্য কার্যক্রমে দীর্ঘদিন কাজ করেছেন।

চিকিৎসাবিজ্ঞানে পড়াশোনা শেষ করার পর তিনি বিশেষ করে গ্রামীণ স্বাস্থ্যসেবা, মা ও শিশুর স্বাস্থ্য এবং বিভিন্ন সামাজিক সেবামূলক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন।

১৯৫৬ সালে মাহাথির মোহাম্মদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সিতি হাসমাহ। দীর্ঘ দাম্পত্য জীবনে তিনি মাহাথিরের পাশে ছিলেন। মাহাথির মোহাম্মদ দুই মেয়াদে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনকালে তিনি দেশটির ফার্স্ট লেডি হিসেবে দায়িত্ব পালন করেন।

ফার্স্ট লেডি হিসেবে রাষ্ট্রীয় বিভিন্ন কার্যক্রমে অংশ নেওয়ার পাশাপাশি সিতি হাসমাহ জনস্বাস্থ্য ও সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডেও সক্রিয় ছিলেন।

শতবর্ষ বয়সে তার মৃত্যুতে মালয়েশিয়ার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের আবহ তৈরি হয়েছে।

(ঢাকাটাইমস/২৮ সেপ্টেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ব বিরোধের জেরে গুলাগুলি, আহত ২
উখিয়ার করবনিয়ায় খাল পুনঃখনন কাজ শুরু
সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর
গাড়ি চালানোর খরচ বাড়ল