নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুলসহ ৪ জনের জামিন মঞ্জুর

শ্রম আইন মামলায় নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলামসহ চারজনের জামিন মঞ্জুর করেছেন আদালত।
আজ বুধবার (২৪ জুন) শুনানি শেষে আদালত এ আদেশ দেন।
এর আগে ভোরে সাজেদুল ইসলামকে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ গ্রেপ্তার করে আদালতে হাজির করে। গ্রেপ্তারি পরোয়ানা থাকায় বনানীর বাসায় তাকে আটক করতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে রাতভর অপেক্ষা করতে হয় বলে জানা গেছে। বাড়ির সিকিউরিটি গার্ডরা গেট না খোলায় পুলিশ ভেতরে প্রবেশ করতে পারেনি।
মামলার নথি অনুযায়ী, আফতাব অটোমোবাইলসের সাবেক এক কর্মকর্তার পাওনা ২৩ লাখ টাকা পরিশোধ না করার অভিযোগে সাজেদুল ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ঢাকার প্রথম শ্রম আদালত।
আদালতের নথিতে আরও উল্লেখ করা হয়েছে, সাবেক কর্মীর পাওনা আত্মসাতের মামলায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সফিউল ইসলামসহ শীর্ষ পর্যায়ের ছয়জন কর্মকর্তা এবং প্রতিষ্ঠানটির নামও আসামির তালিকায় রয়েছে।
নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলামসহ চারজনের জামিন মঞ্জুরের পর মামলার পরবর্তী কার্যক্রম আইনগত প্রক্রিয়ায় চলবে বলে জানা গেছে।
(ঢাকাটাইমস/২৪ জুন/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































