বাংলাদেশিদের জন্য ২৮ জুন থেকে চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ জুন ২০২৬, ১৫:০৩| আপডেট : ২৫ জুন ২০২৬, ১৫:১৯
অ- অ+

দীর্ঘ প্রায় দুই বছর পর বাংলাদেশি নাগরিকদের জন্য পুনরায় ট্যুরিস্ট ভিসা চালু করতে যাচ্ছে ভারত সরকার। আগামী ২৮ জুন থেকে এ ভিসা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

আজ বৃহস্পতিবার (২৫ জুন) ঢাকার ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যে যোগাযোগ, পর্যটন এবং পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে ট্যুরিস্ট ভিসা পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২৮ জুন থেকে বাংলাদেশি নাগরিকরা পর্যটন ভিসার জন্য আবেদন করতে পারবেন। ঢাকা, চট্রগ্রাম, খুলনা, সিলেট ও রাজশাহী এই ৫ কেন্দ্রে মিলবে টুরিস্ট ভিসা।

বিভিন্ন প্রশাসনিক কারণে দীর্ঘদিন ধরে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা কার্যক্রম সীমিত ছিল। নতুন এ সিদ্ধান্তের ফলে চিকিৎসা, ব্যবসা ও শিক্ষার পাশাপাশি পর্যটনের উদ্দেশ্যেও ভারত ভ্রমণের সুযোগ আরও সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এদিকে, ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণায় ভ্রমণপ্রত্যাশীদের মধ্যে ইতোমধ্যে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। ভিসা আবেদন প্রক্রিয়া ও প্রয়োজনীয় নির্দেশনা সম্পর্কে বিস্তারিত তথ্য শিগগিরই প্রকাশ করা হবে বলে জানা গেছে।

(ঢাকাটাইমস/২৫ জুন/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৈষম্যহীন ও দক্ষ শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য: ড. মাহদী আমিন
নতুন প্রজন্মকে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ করে গড়ে তুলতে হবে: শিক্ষামন্ত্রী
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সরকার এনজিওগুলোর সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে চায়: ববি হাজ্জাজ
জুনের প্রথম ২৮ দিনে রেমিট্যান্স এলো ২৫৮ কোটি ৬০ লাখ ডলার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা