আগামী ৫ দিন বৃষ্টির চোখরাঙানি, হতে পারে ভারী বর্ষণ

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ আগস্ট ২০২৬, ১৮:১৩
অ- অ+

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। এর মধ্যে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী এবং ভারী বৃষ্টিও হতে পারে। রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

আজ ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। এসব এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াও বয়ে যেতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বুধ ও বৃহস্পতিবার বৃষ্টি বাড়তে পারে

বুধবার ও বৃহস্পতিবার খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া ঢাকা, রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। এ সময় দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

বৃহস্পতিবার দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্র ও শনিবারও বৃষ্টির সম্ভাবনা

শুক্র ও শনিবারও দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির ধারা অব্যাহত থাকতে পারে। এ দুই দিন দক্ষিণ ও পূর্বাঞ্চলের অধিকাংশ বিভাগে এবং অন্যান্য বিভাগের কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিনে তাপমাত্রা সামান্য ওঠানামা করলেও সার্বিক আবহাওয়া পরিস্থিতিতে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আগামি বছরের মধ্যে বসিলা ও রায়েরবাজারে আলাদা থানা চালু করা হবে: ববি হাজ্জাজ
ট্রাম্পকে হত্যার নাটক সাজায় ইসরায়েল: তুরস্ক
গভীর রাতে পত্রিকা অফিসে হামলা সাধারণ কোন ঘটনা নয়, স্বাধীন গণমাধ্যমের ওপর চরম আঘাত
গেন্ডারিয়ায় মিষ্টির কারখানায় অভিযান, বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডারকে ২ লাখ টাকা জরিমানা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা