খিলক্ষেতে উদ্ধার হওয়া চার বছরের শিশু ফিরল বাবা-মায়ের কোলে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ আগস্ট ২০২৬, ১৩:২২
অ- অ+

রাজধানীর খিলক্ষেতে খেলতে বেরিয়ে পথ হারানো চার বছরের এক শিশুকে উদ্ধার করে তার পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে খিলক্ষেত থানা পুলিশ। শিশুটির নাম –রাহিম।

পুলিশ জানায়, মঙ্গলবার খিলক্ষেত এলাকার লা মেরিডিয়ান হোটেলের সামনে থেকে রাহিম নামের শিশুটিকে উদ্ধার করা হয়। উদ্ধারকালে শিশুটি তার পরিবারের কাছ থেকে বিচ্ছিন্ন ছিল এবং তার ঠিকানা জানা যায়নি।

এরপর খিলক্ষেত থানা পুলিশ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও নিজস্ব সোর্সের মাধ্যমে শিশুটির পরিচয় শনাক্ত করে। পরে তার বাবা রতন ও মা রোজিনার সন্ধান পাওয়া খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব আল হোসাইন শিশুটিকে তার বাবা-মায়ের হাতে তুলে দেন।

পুলিশ জানায়, মূলত খেলতে বেরিয়ে পথ হারিয়ে শিশুটি নিখোঁজ হয়ে গিয়েছিল। এ ঘটনায় খিলক্ষেত থানায় সাধারণ ডায়েরি (জিডি) নং–৩৬৩, তারিখ ৬ আগস্ট ২০২৬, মূলে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বগুড়ার শেরপুরে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, সালিশে মীমাংসার চাপ
তুরস্কে প্রশিক্ষণ চলাকালে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত
আন্তর্জাতিক যুব দিবসে মিরসরাইয়ে বৃক্ষরোপণ
১৯ বছরেও বাস্তবায়ন হয়নি সরকারি কাঁচাবাজার, যানজটে নাকাল বগুড়াবাসী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা