পোস্তগোলায় ৫৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ, আটক ১

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ আগস্ট ২০২৬, ১৮:০০
অ- অ+

রাজধানীর পোস্তগোলা ব্রিজ সংলগ্ন এলাকা থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ৫৫ লাখ ৮৯ হাজার টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় চোরাচালানের কাজে ব্যবহৃত একটি মিনি কাভার্ড ভ্যানসহ একজনকে আটক করা হয়েছে।

জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় এনার্জি ড্রিংক, সানগ্লাস, বাসমতি চাল ও প্রাকৃতিক ভেষজ পণ্য (হিমালয়ান শিলাজিৎ রেজিন)।

রবিবার বিকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এসব তথ্য জানান।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গতকাল শনিবার রাত ৭টা থেকে ১০টা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে পোস্তগোলা ব্রিজ সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন পাগলা। অভিযান চলাকালে সন্দেহজনক একটি মিনি কাভার্ড ভ্যানে তল্লাশি চালানো হয়।

তল্লাশির সময় শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় পণ্য পাওয়া যায়। পরে পণ্যগুলো জব্দ করা হয় এবং চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়। এ ছাড়া চোরাচালানের কাজে ব্যবহৃত কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয়েছে।

কোস্ট গার্ড জানায়, জব্দ করা পণ্য ও কাভার্ড ভ্যান বংশাল সার্কেল কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কাছে হস্তান্তর করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, চোরাচালান রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আগামি বছরের মধ্যে বসিলা ও রায়েরবাজারে আলাদা থানা চালু করা হবে: ববি হাজ্জাজ
ট্রাম্পকে হত্যার নাটক সাজায় ইসরায়েল: তুরস্ক
গভীর রাতে পত্রিকা অফিসে হামলা সাধারণ কোন ঘটনা নয়, স্বাধীন গণমাধ্যমের ওপর চরম আঘাত
গেন্ডারিয়ায় মিষ্টির কারখানায় অভিযান, বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডারকে ২ লাখ টাকা জরিমানা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা