লালবাগের ডিসি হলেন মোস্তাক সরকার, মিরপুরে নাছের রিকাবদার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৩৩| আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৫২
অ- অ+

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মোস্তাক সরকারকে লালবাগ বিভাগের ডিসি হিসেবে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন ডিএমপিতে সদ্য বদলিকৃত উপ-পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার।

সোমবার ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

হাসান মোহাম্মদ নাছের রিকাবদার ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। এর আগে বাগেরহাট জেলার পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে ডিএমপিতে বদলি করা হয়।

অন্যদিকে মোস্তাক সরকার ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। মিরপুর বিভাগের ডিসি হিসেবে দায়িত্ব নেওয়ার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তার নেতৃত্ব ও তদারকি প্রশংসিত হয়েছে। দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে গত ছয় মাসে ডিএমপির আটটি ক্রাইম বিভাগের মধ্যে টানা শ্রেষ্ঠ ডিসি নির্বাচিত হয়ে নজির গড়েছেন তিনি।

মিরপুরে দায়িত্ব পালনকালে বেশ কয়েকটি আলোচিত মামলার আসামি গ্রেপ্তার ও ঘটনার রহস্য উদঘাটনে পুলিশের কার্যক্রমে নেতৃত্ব দিয়েছেন মোস্তাক সরকার। তার নির্দেশনা ও তত্ত্বাবধানে পল্লবীর আলোচিত রামিসা হত্যা মামলার আসামি সোহেল রানাকে দ্রুত গ্রেপ্তার করা হয়। একই ঘটনায় মাত্র পাঁচ দিনের মধ্যে তদন্ত শেষ করে আদালতে অভিযোগপত্রও দাখিল করে পুলিশ।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সচেতন তরুণ প্রজন্মই গড়তে পারে নিরাপদ সমাজ: এসপি শামীমা পারভীন
জামায়াত নেতা আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ, আদালতে হট্টগোল
কালীগঞ্জে মাদ্রাসার পাশে মুরগির খামারের দুর্গন্ধে শ্রেণিকক্ষ ছেড়ে বাইরে পাঠদান
কেরানীগঞ্জে ২১৬ সুইচ গিয়ার উদ্ধার, গ্রেপ্তার ১