মুক্তিযুদ্ধের বিরোধিতা কারীদের মনে হঠাৎ মুক্তিযোদ্ধাদের প্রতি প্রীতি দেখা দিয়েছে: আবু হানিফ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ অক্টোবর ২০২৬, ১৬:৩৪
অ- অ+

মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের মনে হঠাৎ মুক্তিযোদ্ধাদের প্রতি প্রীতি দেখা দিয়েছে,বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ।

সোমবার সকালে সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

আবু হানিফ তার পোস্টে বলেন, "১৯৭১ সালে জামায়াতে ইসলামী বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল এটি ইতিহাসের নথিভুক্ত সত্য। সে জন্য কখনো কখনো ক্ষমাও চেয়েছে দলটি। যদিও আবার তারা বিভিন্ন সময় মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের হেয় করার মত অনেক কাজও করেছে।কিন্তু সম্প্রতি দেখা গেছে মুক্তিযুদ্ধের বিরোধিতা কারী দল জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মনে মুক্তিযোদ্ধাদের প্রতি প্রীতি।জনগণের প্রশ্ন, এটি কি আদর্শগত পরিবর্তন, নাকি রাজনৈতিক স্বার্থ?

তিনি আরও বলেন, আর এই জামায়াতে ইসলামীর মুক্তিযোদ্ধারা হলেন, সারাজীবন জামায়াতকে রাজাকার বলে গালি দেওয়া আখতারুজ্জামান, আরেকজন হলেন সাতক্ষীরার গাজী নজরুল।ওনাদের সম্পর্কে আর নাই বললাম।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জেট ফুয়েলের দাম বাড়ল
এলাকার শান্তি বিনষ্টকারী যে দলেরই হোক ছাড় দেওয়া হবে না: হুইপ বকুল
মির্জাপুরে কৌশলে বিকাশের দোকান থেকে দেড় লাখ টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র
রসায়নে নোবেল পেলেন হেনরি কাগান ও কেনসো সোয়াই