বিশ্বকাপ সম্প্রচারে বিটিভির জন্য ৭২ কোটি টাকা ব্যয়ে মিডিয়া স্বত্ব ক্রয়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ জুন ২০২৬, ১৫:৫০
অ- অ+

বাংলাদেশ টেলিভিশনে ফিফা বিশ্বকাপ-২০২৬ সম্প্রচারের জন্য ‘অল মিডিয়া রাইটস’ কিনছে সরকার। এ বাবদ ব্যয় ধরা হয়েছে ৩.৮৫ মিলিয়ন ডলার, যা প্রায় ৪৭ কোটি ২৬ লাখ ৮৫ হাজার ৫০০ টাকা। ভ্যাট ও করসহ মোট ব্যয় দাঁড়াবে প্রায় ৭২ কোটি ৭০ লাখ টাকা।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রস্তাবটি রোববার (৭ জুন) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির জরুরি সভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। এর আগে এটি অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতেও তোলা হবে। সভায় সভাপতিত্ব করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

সরকারের এই সিদ্ধান্ত কার্যকর হলে দেশের প্রত্যন্ত অঞ্চলের দর্শকেরা ক্যাবল বা স্যাটেলাইট সংযোগ ছাড়াই বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে বিশ্বকাপ ফুটবল উপভোগ করতে পারবেন।

(ঢাকাটাইমস/৭ জুন/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জিয়ার স্মৃতিবিজড়িত  চৌক্কার খাল নামমাত্র খনন, তিন কোটি টাকা নয়-ছয়ের অভিযোগ
৮১২ কোটি টাকার মসুর ডাল ও ভোজ্য তেল কিনছে সরকার
তামাক নিয়ন্ত্রণে সরকার বদ্ধপরিকর: জিয়াউদ্দিন হায়দার
প্রবাসীর হারানো লাগেজ খুঁজে দিল আনসার, মিলল স্বস্তি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা