উজবেকিস্তানকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপে দাপুটে জয় কলম্বিয়ার

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ জুন ২০২৬, ১১:৫৪
অ- অ+

বিশ্বকাপ ফুটবলে উজবেকিস্তানকে ৩-১ গোলে হারিয়ে দাপুটে জয় পেয়েছে কলম্বিয়া। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত বল দখল ও আক্রমণে এগিয়ে ছিল দক্ষিণ আমেরিকার দলটি।

প্রথমার্ধে এগিয়ে যায় কলম্বিয়া। ৪১তম মিনিটে লুইস দিয়াজ–এর পাস থেকে গোল করেন দানিয়েল মুনিওজ। প্রথমার্ধে মোট ৭২ শতাংশ বল দখলে রেখে উজবেকিস্তানের উপর চাপ তৈরি করে কলম্বিয়া।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরে আসে উজবেকিস্তান। ৬০তম মিনিটে সমতাসূচক গোল করেন আব্বোসবেগ ফাইজুল্লায়েভ। এলদোর শোমুরোদভ–এর ভলি শট কলম্বিয়ার গোলরক্ষক কামিলো ভার্গাস ঠেকাতে ব্যর্থ হলে ফিরতি বলে গোলটি করেন ফাইজুল্লায়েভ।

তবে সমতা বেশিক্ষণ স্থায়ী হয়নি। গোল হজমের মাত্র ৫ মিনিট পরই আবার এগিয়ে যায় কলম্বিয়া। বক্সের ভেতর থেকে ডান পায়ের নিখুঁত কোনাকুনি শটে গোল করেন লুইস দিয়াজ।

নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ের নবম মিনিটে কুচো হার্নান্দেজের ক্রস থেকে গোল করে কলম্বিয়ার জয় নিশ্চিত করেন জামিনটন ক্যাম্পাজ।

ম্যাচে কিছু আক্রমণ করলেও শেষ পর্যন্ত কলম্বিয়ার শক্তিশালী রক্ষণভাগ ভাঙতে পারেনি উজবেকিস্তান। শেষ মুহূর্তে একটি দূরপাল্লার শট বারে লেগে ফিরে আসে। ফলে ৩-১ ব্যবধানেই পরাজয় নিয়ে মাঠ ছাড়ে এশিয়ার দলটি।

(ঢাকাটাইমস/১৮ জুন/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৮১২ কোটি টাকার মসুর ডাল ও ভোজ্য তেল কিনছে সরকার
জনস্বাস্থ্য সুরক্ষার্থে বাজেটে তামাকপণ্যের মূল্য বৃদ্ধিসহ তামাক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণে সরকার বদ্ধপরিকর: জিয়াউদ্দিন হায়দার
প্রবাসীর হারানো লাগেজ খুঁজে দিল আনসার, মিলল স্বস্তি
জমির মালিকানা নিয়ে প্রবাসীদের বড় সুখবর দিলো সৌদি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা