কাতারকে ৬-০ গোলে হারাল কানাডা, ডেভিডের হ্যাটট্রিক

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ জুন ২০২৬, ০৮:১৯
অ- অ+

ফিফা বিশ্বকাপে বি গ্রুপে কানাডা নিজেদের দ্বিতীয় ম্যাচে কাতারকে ৬-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে। সহ-আয়োজক দলটির হয়ে হ্যাটট্রিক করেছেন স্ট্রাইকার জোনাথন ডেভিড। আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির পর চলতি বিশ্বকাপে এটি দ্বিতীয় হ্যাটট্রিকের ঘটনা।

আজ শুক্রবার (১৯ জুন) বাংলাদেশ সময় ভোরে ভ্যাঙ্কুভারের বিসি প্লেস স্টেডিয়ামে কাতারের ওপর গোলবন্যা বয়ে দেয় কানাডা। জোনাথন ডেভিডের হ্যাটট্রিক ছাড়া দুটি গোল আসে কাইল লারিন ও সালিবার পা থেকে এবং একটি গোল পায় প্রতিপক্ষের আত্মঘাতী থেকে।

ম্যাচের প্রথম গোলটি করেন লারিন। খেলার ১৬তম মিনিটে জোনাথন ডেভিডের একটি জোরালো শট কাতারের গোলরক্ষক মাহমুদ আবুনাদা পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে না পারলে ফিরতি বলে লক্ষ্যভেদ করেন লারিন। এর ১৩ মিনিট পর ২৯তম মিনিটে চমৎকার এক ফিল্ড গোলে ব্যবধান দ্বিগুণ করেন ডেভিড।

ম্যাচের ৩৩তম মিনিটে লাল কার্ড দেখে কাতার। কানাডার ফরোয়ার্ড তেজন বুকানানকে ডি-বক্সের ভেতর ফাউল করায় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন কাতারের হোমাম আহমেদ। ১০ জনের দলে পরিণত হওয়া কাতার এরপর আরও বেশি চাপে পড়ে। প্রথমার্ধের যোগ করা সময়ে (৪৫+২ মিনিটে) নিজের দ্বিতীয় গোলটি করেন ডেভিড। ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় কানাডা।

বিরতির পর অষ্টম মিনিটে কানাডার ইসমায়েল কোনেকে মারাত্মক ফাউল করে লাল কার্ড দেখেন কাতারের আসিম মাদিবো। এই ফাউলের শিকার হয়ে পা ভেঙে মাঠ ছাড়তে হয় কোনেকে। ৯ জনের দলে পরিণত হয় কাতার।

ম্যাচের ৬৪তম মিনিটে দলের চতুর্থ গোলটি করেন সালিবা। এর কিছুক্ষণ পর কাতারের মোহামেদ মানাই বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই জড়িয়ে দিলে ৫-০ ব্যবধানে পিছিয়ে পড়ে মধ্যপ্রাচ্যের দেশটি। আর ম্যাচের একদম শেষ মুহূর্তে অতিরিক্ত সময়ে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন জোনাথন ডেভিড।

নিজেদের দ্বিতীয় ম্যাচে এসে কাডার ঝুলিতে জমা হলো একটি ড্র ও একটি জয়। আগামী বুধবার (২৪ জুন) বাংলাদেশ সময় রাত ১টায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে সহ-আয়োজক দেশটি।

(ঢাকাটাইমস/১৮জুন/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকা রেঞ্জ ডিআইজিকে ছাত্রলীগের পেজ থেকে হুমকি!
চার মোবাইল অপারেটরের কাছে ১৩ হাজার ১৪৪ কোটি টাকা রাজস্ব বকেয়া: টেলিযোগাযোগ মন্ত্রী
বাংলাদেশের জন্য ৪৫০ মিলিয়ন ডলার অনুমোদন বিশ্বব্যাংকের
ইউরোপের তাপপ্রবাহ কিছু ক্ষেত্রে পূর্বাভাস ছাড়িয়েছে: আইপিসিসি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা