ভোরে হাইতির মুখোমুখি হচ্ছে ব্রাজিল, টিভি-মোবাইলে দেখবেন যেভাবে

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ জুন ২০২৬, ১৭:৫৯
অ- অ+

ফুটবল বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের মানুষের উন্মাদনা ও উত্তেজনার কোনো সীমা নেই। আর যদি হয় ব্রাজিলের ম্যাচ, তবে তো ভক্তদের আগ্রহের কোনো কমতি থাকে না।

আগামীকাল শনিবার ভোর ৬টা ৩০ মিনিটে হাইতির মুখোমুখি হচ্ছে ব্রাজিল।

ঘরে বসেই টিভিতে দেশের তিনটি চ্যানেলে দেখা যাবে ব্রাজিল-হাইতির খেলা। রাষ্ট্রীয় চ্যানেল বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ছাড়াও এই ফুটবল মহাযজ্ঞের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস ও সময় টেলিভিশন। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছ থেকেই সম্প্রচারস্বত্ব কিনেছে তারা। তবে ডিসের লাইন সংযুক্ত টিভিতেই এসব খেলা দেখা যাবে, এক্ষেত্রে অনলাইন টিভির দর্শকরা সরাসরি এই খেলা দেখতে পারবেন না। তবে পরে রেকর্ডেড খেলা দেখতে পারবেন।

এছাড়া মোবাইল ফোন কিংবা ল্যাপটপ থেকেও ম্যাচগুলো উপভোগ করতে পারবেন দর্শকরা। তবে সেক্ষেত্রে সাবস্ক্রিপশন ফি দিতে হবে।

নির্দিষ্ট সাবস্ক্রিপশন ফি দিয়ে মোবাইল ফোন ও স্মার্ট ডিভাইসে মাই রবি অ্যাপ, বাংলালিংকের টফি ও গ্রামীণফোনের বায়োস্কোপে ঘরে বসেই ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ উপভোগ করতে পারবেন দেশের ফুটবলপ্রেমীরা। এ ছাড়া পাড়া-মহল্লার বিভিন্ন জায়গায় বড় পর্দায় দেখানো হচ্ছে বিশ্বকাপ।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকা রেঞ্জ ডিআইজিকে ছাত্রলীগের পেজ থেকে হুমকি!
চার মোবাইল অপারেটরের কাছে ১৩ হাজার ১৪৪ কোটি টাকা রাজস্ব বকেয়া: টেলিযোগাযোগ মন্ত্রী
বাংলাদেশের জন্য ৪৫০ মিলিয়ন ডলার অনুমোদন বিশ্বব্যাংকের
ইউরোপের তাপপ্রবাহ কিছু ক্ষেত্রে পূর্বাভাস ছাড়িয়েছে: আইপিসিসি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা