নেইমারকে খোঁচা দিয়ে যা বললেন ব্রাজিলের প্রেসিডেন্ট

স্পোর্টস ডেস্ক
  প্রকাশিত : ২১ জুন ২০২৬, ১৮:১৭
অ- অ+

বিশ্বকাপে এখন পর্যন্ত ব্রাজিলের দুটি ম্যাচ অনুষ্ঠিত হলেও চোটের কারণে মাঠে নামতে পারেননি তারকা ফরোয়ার্ড নেইমার। তবে চলতি বিশ্বকাপে আগামী ২৫ জুন স্কটল্যান্ডের বিপক্ষে তার খেলার সম্ভাবনা রয়েছে।

এ পরিস্থিতির মধ্যেই নেইমারকে নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। একটি অনুষ্ঠানে বিশ্বকাপ প্রসঙ্গে প্রশ্নের জবাবে তিনি হাস্যরস করে বলেন, নেইমার যেন ‘ঘর থেকে কাজ করা’ ফুটবলার।

লুলা বলেন, ‘নেইমার তো খেলছেই না। ও বিশ্বের প্রথম ফুটবলার, যে ঘর থেকে কাজ করে। ওয়ার্ক ফ্রম হোম ফুটবলার।’

তিনি আরও মন্তব্য করেন, দল নির্বাচন নিয়েও নানা আলোচনা চলছে। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে একাদশ গঠন করার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “হয়তো ভবিষ্যতে ১১ জন পেলেকে নিয়েই দল বানাতে হবে।”

প্রেসিডেন্টের এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার জন্ম দেয়। অনেক ফুটবলপ্রেমী এটিকে রসিকতা হিসেবে দেখলেও কেউ কেউ জাতীয় দলের তারকাকে নিয়ে এমন মন্তব্যকে সমালোচনাও করেছেন।

নেইমারের চোট ও দলে তার ভূমিকা নিয়ে বিশ্বকাপ চলাকালীন সময়ে ব্রাজিলে ইতোমধ্যে নানা আলোচনা চলছে। এর মধ্যেই প্রেসিডেন্টের এ ধরনের মন্তব্য বিষয়টিকে আরও আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অনলাইন জুয়াকে ফৌজদারি অপরাধের আওতায় আনা হয়েছে: অর্থমন্ত্রী
মুদি দোকান, বিউটি পার্লারসহ ১৬ খাতে ভ্যাটের নির্দিষ্ট করের পরিকল্পনা
জিয়ার স্মৃতিবিজড়িত  চৌক্কার খাল নামমাত্র খনন, তিন কোটি টাকা নয়-ছয়ের অভিযোগ
৮১২ কোটি টাকার মসুর ডাল ও ভোজ্য তেল কিনছে সরকার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা