কঙ্গোকে ১-০ গোলে হারিয়ে কষ্টার্জিত জয়ে নকআউটে কলম্বিয়া

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৪ জুন ২০২৬, ১০:৫৩
অ- অ+

ডিআর কঙ্গোকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপ ফুটবল ২০২৬-এ নকআউট পর্ব নিশ্চিত করেছে কলম্বিয়া। মেক্সিকোর গুয়াদালাহারার স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘কে’ গ্রুপের ম্যাচে দানিয়েল মুনিয়েজের একমাত্র গোলে জয় পায় লাতিন আমেরিকার দলটি।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল কলম্বিয়া। চতুর্থ মিনিটেই জন আরিয়াসের শট রুখে দেন কঙ্গো গোলরক্ষক লিওনেল এমপাসি। চার মিনিট পর দানিয়েল মুনিয়েজ বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোল বাতিল হয়। প্রথমার্ধে অন্তত পাঁচটি নিশ্চিত গোল রুখে দিয়ে দলকে ম্যাচে রাখেন এমপাসি, যিনি মোট ছয়টি সেভ করেন।

বিরতির পর আক্রমণের ধার আরও বাড়ায় কলম্বিয়া। লিভারপুল তারকা লুইস দিয়াজ একাধিকবার গোলের সুযোগ তৈরি করলেও ফাউল ও অফসাইডের কারণে গোল বাতিল হয়।

ম্যাচের ৭৬তম মিনিটে অবশেষে ভাঙে কঙ্গোর প্রতিরোধ। বক্সের ভেতর থেকে নিচু শটে গোল করে কলম্বিয়াকে এগিয়ে দেন দানিয়েল মুনিয়েজ। এই গোলেই ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়।

এই জয়ে দুই ম্যাচে পূর্ণ ছয় পয়েন্ট নিয়ে নকআউট নিশ্চিত করেছে কলম্বিয়া এবং ‘কে’ গ্রুপের শীর্ষে অবস্থান আরও শক্ত করেছে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামী শনিবার মায়ামিতে তারা মুখোমুখি হবে পর্তুগালের।

(ঢাকাটাইমস/২৪ জুন/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অনলাইন জুয়াকে ফৌজদারি অপরাধের আওতায় আনা হয়েছে: অর্থমন্ত্রী
মুদি দোকান, বিউটি পার্লারসহ ১৬ খাতে ভ্যাটের নির্দিষ্ট করের পরিকল্পনা
জিয়ার স্মৃতিবিজড়িত  চৌক্কার খাল নামমাত্র খনন, তিন কোটি টাকা নয়-ছয়ের অভিযোগ
৮১২ কোটি টাকার মসুর ডাল ও ভোজ্য তেল কিনছে সরকার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা