বার্সেলোনায় যোগ দিবে হালান্ড!

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০২ অক্টোবর ২০২৬, ১২:৩৩
অ- অ+

ম্যানচেস্টার সিটির তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ডের ভবিষ্যৎ নিয়ে ফুটবল বিশ্বে আবারও নতুন করে আলোচনা শুরু হয়েছে। ইংলিশ প্রিমিয়ার লিগের পরাশক্তি ম্যানচেস্টার সিটি বর্তমানে একটি অত্যন্ত জটিল পরিস্থিতির মুখোমুখি। ক্লাবটির বিরুদ্ধে প্রিমিয়ার লিগের আনা ১১৫টি অভিযোগের মামলা এখনও ঝুলন্ত অবস্থায় রয়েছে।

সম্প্রতি বিভিন্ন পরিস্থিতি পর্যালোচনা করে জানা যাচ্ছে, এর মধ্যে প্রায় ১১৪টি অভিযোগেই ক্লাবটি দোষী সাব্যস্ত হতে পারে। যদি সত্যিই এমন বড় আকারের কোনো রায় আসে, তবে তা কেবল বড় অঙ্কের আর্থিক জরিমানাতেই সীমাবদ্ধ থাকবে না; বরং লিগ থেকে বহিষ্কার, আগের অর্জিত ট্রফি কেড়ে নেওয়া কিংবা স্কোয়াডে বড় ধরনের রদবদলের মতো মারাত্মক বিপর্যয় নেমে আসতে পারে।

ঠিক এমন এক অনিশ্চিত প্রেক্ষাপটে আর্লিং হল্যান্ডের ক্লাবে থাকা না থাকা নিয়ে নতুন গুঞ্জন ডালপালা মেলতে শুরু করেছে। যদিও ম্যানচেস্টার সিটির সাথে নরওয়েজিয়ান এই গোলমেশিনের ২০৩৪ সাল পর্যন্ত দীর্ঘমেয়াদী চুক্তি রয়েছে, ফলে স্বাভাবিক অবস্থায় তার ক্লাব ছাড়ার বিষয়টি অনেক দূরের কথা বলেই মনে হয়। তবে ক্লাবের ভবিষ্যৎ যদি নাটকীয়ভাবে পরিবর্তিত হয়ে যায়, তবে দৃশ্যপটও রাতারাতি বদলে যেতে পারে। আর সেই সম্ভাবনাকে সামনে রেখে ফুটবল প্রেমিদের মনে এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, যদি হল্যান্ড সিটি ছাড়েন, তবে তার পরবর্তী ঠিকানা হবে কোনটি?

এই কৌতূহলের উত্তর খুঁজতে স্পোর্টস ডাটা অ্যানালিসিস প্ল্যাটফর্ম 'সাইস্পোর্টস' বিশেষ এক বৈজ্ঞানিক বিশ্লেষণ হাজির করেছে। প্রতিষ্ঠানটি তাদের নিজস্ব 'ক্লাব ফিট' মেট্রিক ব্যবহার করে বিভিন্ন দলের সঙ্গে হল্যান্ডের খেলার ধরন, খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা ও কৌশলগত মানানসইয়ের একটি তুলনামূলক পর্যালোচনা করেছে। আর এই ডেটা বিশ্লেষণের ফলাফলেই মিলেছে এক চমকপ্রদ ইঙ্গিত। বিশ্ব ফুটবলের নামিদামি ক্লাবগুলোর মধ্যে বার্সেলোনা সর্বোচ্চ ৮০ স্কোর অর্জন করে এই তালিকার শীর্ষে স্থান করে নিয়েছে। গবেষণার ফলাফল অনুযায়ী, নরওয়েজিয়ান এই স্ট্রাইকারের খেলার ধরণ ও গুণাবলীর সঙ্গে কৌশলগতভাবে সবচেয়ে বেশি সামঞ্জস্যপূর্ণ দল হিসেবে উঠে এসেছে কাতালান জায়ান্ট বার্সেলোনা।

তবে এই গাণিতিক ও পরিসংখ্যানগত বিশ্লেষণের অর্থ এই নয় যে হালান্ড এখনই বার্সেলোনায় সই করছেন কিংবা দুই পক্ষের মধ্যে কোনো ধরনের আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়েছে। ফুটবল ডাটা মূলত এটিই নির্দেশ করে যে, একটি বিশেষ ও পরিবর্তিত পরিস্থিতিতে বার্সেলোনা হতে পারে হল্যান্ডের জন্য কৌশলগতভাবে সবচেয়ে উপযুক্ত এবং যুক্তিযুক্ত গন্তব্য।

অন্যদিকে, বার্সেলোনার নিজস্ব দলীয় চাহিদার দিক থেকেও এই সম্ভাব্য সমীকরণটি বেশ গুরুত্বপূর্ণ। কাতালান ক্লাবটিতে পোলিশ তারকা রবার্ট লেভানডফস্কির অধ্যায় ধীরে ধীরে শেষের দিকে গড়াচ্ছে, যার ফলে ক্লাবের আক্রমণভাগের মূল চালিকাশক্তি হিসেবে একজন নতুন ও তরুণ স্ট্রাইকার খুঁজে নেওয়ার সময় ঘনিয়ে আসছে। ঠিক এই জায়গায় আর্লিং হালান্ড বার্সেলোনার চাহিদার সঙ্গে পুরোপুরি মিলে যান। ডি-বক্সে প্রতিপক্ষের জন্য আতঙ্ক তৈরি করা, মূল আক্রমণের হাল ধরা এবং বিশ্বমানের স্ট্রাইকার হিসেবে দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার যে সক্ষমতা বার্সেলোনা খুঁজছে, তার পূর্ণ রূপ হতে পারেন আর্লিং হালান্ড। সূত্র: মার্কা

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
World Teachers Day and the Hope for Universal Quality Education
মদিনায় ড্রোন হামলায় বাংলাদেশের তীব্র নিন্দা
শাহজালালে দুই বিমানকর্মীর জুতায় মিলল ১৬ কোটি টাকার স্বর্ণ
সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে শহিদ তিন বাংলাদেশি শান্তিরক্ষীর শাহাদাত বার্ষিকী পালিত