মুক্তি পেল ‘বন্ধু চিরদিন’ছবির গান

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ নভেম্বর ২০১৬, ১৬:২১
অ- অ+

আগামী বছরের শুরুতে মুক্তি পেতে যাচ্ছে মৌমিতা মৌ ও শক্তি খান অভিনীত ‌‘বন্ধু চিরদিন’ ছবি। তার আগেই মুক্তি পেল এই ছবির নতুন গান। গত সোমবার ‘ও পরান পাখিরে’ শিরোনামের এই গানটি ইউটিউবে মুক্তি পেয়েছে।

ছবির পরিচালক আকতারুল আলম তিনু বলেন, ‘আগামী বছরের শুরুতে বন্ধু চিরদিন ছবিটি মুক্তি দেওয়ার জন্য আমাদের সব ধরনের প্রস্তুতি প্রায় শেষ। শিগগিরই ছবিটি ছাড়পত্রের জন্য সেন্সরে জমা দেওয়া হবে। এখন এই ছবির একটি গান মুক্তি দেয়া হলো।’

ছবির নায়ক শক্তি খান বলেন, ‘এই ছবির গান, গল্প এবং বাজেট কোনোটার ব্যাপারে কোনো আপস করা হয়নি। ছবিটির সবগুলো গান ও পুরো ছবির দৃশ্যধারণ করা হয়েছে বাংলাদেশের প্রাকৃতিক ও মনোরম লোকেশন, সিঙ্গাপুর ও মালয়েশিয়াতে। সে ক্ষেত্রে গানগুলোর চিত্রায়ণে থাকছে অনেক বেশি নতুনত্ব।’

‌'বন্ধু চিরদিন' ছবিটিতে শক্তি খান ও মৌমিতা মৌ ছাড়া আরও অভিনয় করেছেন রাজ মির্জা, কাজী হায়াৎ, ডন, ড্যানি সিডাকসহ আরো অনেকে।

(ঢাকাটাইমস/১৬নভেম্বর/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিস-পাটওয়ারীসহ আহত ১০
রিহ্যাবে বহু অনিয়ম, এজিএমসহ বিরোধপূর্ণ কার্যক্রম স্থগিতের নির্দেশ বাণিজ্য মন্ত্রণালয়ের
দালালমুক্ত হাসপাতাল গড়তে আনসার সদস্যদের কঠোর নির্দেশ
জামিন পেলেন অতিরিক্ত ডিআইজি জহিরুল ইসলাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা