দ. আফ্রিকা যাচ্ছেন মাশরাফি-সাকিবরা

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ অক্টোবর ২০১৭, ১০:৩২| আপডেট : ০৭ অক্টোবর ২০১৭, ১৩:৫১
অ- অ+

টেস্ট সিরিজ শেষে শুরু হবে ওয়ানডে। সেই লড়াইয়ে যোগ দিতে আজ দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে দেশ ছাড়লেন মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান। তাদের সঙ্গী হলেন নাসির হোসেন ও সাইফউদ্দিন।

সকাল ১০.১৫টায় ঢাকা ছাড়লেন তারা। দুবাই হয়ে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে পৌঁছাবেন সাকিবরা। ৮ অক্টোবর দলের সঙ্গে যোগ দেবেন বাংলাদেশ দলের এই চার ক্রিকেটার।

দক্ষিণ আফ্রিকার মাটিতে ৭টি ওয়ানডে খেলেছে বাংলাদেশ। ৬টিতেই হেরেছে। ২০০৮ সালে দুই দলের সবশেষ ম্যাচটি পরিত্যক্ত হয়েছিল। টি-টোয়েন্টিতেও একই রূপ। ২ ম্যাচের ২টিতেই হেরেছে বাংলাদেশ।

দেশের বাইরে দক্ষিণ আফ্রিকাকে শুধু একবারই ওয়ানডেতে হারিয়েছিল বাংলাদেশ। ২০০৭ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজে ৬৭ রানে প্রোটিয়াদের হারিয়েছিল হাবিবুল বাশারের দল।

১৫ অক্টোবর কিম্বার্লিতে সিরিজের প্রথম ওয়ানডে। ১৮ অক্টোবর পার্লে দ্বিতীয় ওয়ানডে। ইস্ট লন্ডনে ২২ অক্টোবর তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দু’দল। ব্লুমফন্টেইনে প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ২৬ অক্টোবর। পচেফ্স্ট্রুমে দ্বিতীয় টি-টোয়েন্টি হবে ২৯ অক্টোবর।

ওয়ানডে সিরিজের ম্যাচগুলো শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টা থেকে। প্রথম টি-টোয়েন্টি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়। আর দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৩০টায়।

(ঢাকাটাইমস/০৭অক্টোবর/জেইউএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাবার মৃত্যুর খবর পেয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ছেলের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু,  নতুন আক্রান্ত  ১৪৯২
র‍্যাব বিলুপ্ত, অস্ত্র-সরঞ্জামের কী হবে? সংসদে স্পষ্ট করলেন স্বরাষ্ট্রমন্ত্রী
হরমুজ প্রণালিকে  ‘ট্রাম্প প্রণালি’ করার ঘোষণা দিয়েছে  ট্রাম্প