জামিন মেলেনি মিলার স্বামীর

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ অক্টোবর ২০১৭, ১১:৫২
অ- অ+

জামিন হয়নি পপ গায়িকা মিলার স্বামী পারভেজ সানজারির। আপাতত জেলেই থাকতে হচ্ছে তাকে। গত ৬ অক্টোবর যৌতুকের মামলায় গ্রেপ্তার হওয়া পারভেজ জামিনের আবেদন করলে সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়ারুল ইসলাম আইনজীবীদের শুনানি শেষে সে আবেদন নাকোচ করে দেন।

গত ৫ অক্টোবর বৃহস্পতিবার স্বামী পারভেজ সানজারির বিরুদ্ধে যৌতুক ও মারধরের অভিযোগ এনে উত্তরা পশ্চিম থানায় মামলা দায়ের করেন গায়িকা মিলা। মামলার অভিযোগে তিনি উল্লেখ করেন, বিয়ের পর তার কাছ থেকে পাঁচ লাখ টাকা যৌতুক নেন স্বামী পারভেজ। এরপর আবারও দশ লাখ টাকা যৌতুক দাবি করেন। ওই টাকা না দেয়ায় মিলাকে বিভিন্ন সময়ে মারধর করেন। একই কারণে গত ৩ অক্টোবর মারধর করলে ৫ অক্টোবর মামলা করেন মিলা।

মিলার দায়ের করা সেই মামলায় পরের দিনই অভিযুক্ত পারভেজকে গ্রেপ্তার করে উত্তরা (পশ্চিম) থানা পুলিশ। গত শুক্রবার তাকে আদালতে পাঠানো হলে পারভেজকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়।

দীর্ঘ ১০ বছর প্রেম করার পর চলতি বছরের ১২ মে পারভেজ সানজারিকে পারিবারিকভাবে বিয়ে করেন কণ্ঠশিল্পী মিলা। পারভেজ একটি বেসরকারি এয়ারলাইন্সে পাইলট হিসেবে কর্মরত আছেন।

ঢাকাটাইমস/১০অক্টোবর/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইসরাইলি হামলায় গাজায় একই পরিবারের নিহত ৪
সরাইলে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত অর্ধশত
আধিপত্য বিস্তারের জেরে ভ্যানচালককে কুপিয়ে হত্যা
ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে এপিবিএন