বিনা দাওয়াতে হাজির হয়ে ‘বিয়ে ভাঙেন’ ইউএনও

জাহাঙ্গীর হোসেন, মির্জাপুর প্রতিনিধি
  প্রকাশিত : ১১ মার্চ ২০১৭, ১৭:২১| আপডেট : ১১ মার্চ ২০১৭, ১৭:৩৭
অ- অ+

কোনো রকম দাওয়াত ছাড়া প্রায়ই বিয়েবাড়িতে হাজির হচ্ছেন মির্জাপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত সাদমীন। বেশির ভাগ ক্ষেত্রে বিয়ে সম্পন্ন করার বদলে তা ভেঙে দেন তিনি। বিনা দাওয়াতে বিয়েবাড়িতে তার উপস্থিতি বাড়ির কর্তাদের নাখোশ করছে বলাই বাহুল্য। তবে সবশেষে ইউএনওর কাছে দুঃখ প্রকাশই করছেন অভিভাবকরা।

জানা গেছে, ইউএনও ইসরাত সাদমীন গত দুই দিনে উপজেলার লতিফপুর ইউনিয়নের কোদালিয়া গ্রামে ও পৌরসভার বংশাই রোডে দুটি বাল্যবিবাহের আয়োজনে এভাবে উপস্থিত হয়ে সেগুলো বন্ধ করে দেন।

শুক্রবার রাতে পৌরসভার বংশাই রোডে দশম শ্রেণির ছাত্রী মারিয়ার বিয়ের অনুষ্ঠানে হঠাৎ হাজির হন ইসরাত সাদমীন। ইউএনও বাল্যবিবাহ বন্ধের জন্য অনুরোধ করলে কনের বাবা মোশারফ হোসেন তাতে অস্বীকৃতি জানান। উল্টো তিনি রুষ্ট হয়ে ইউএনওকে বলেন, ‘আপনাকে কে দাওয়াত দিয়েছে?’ নির্বাহী কর্মকর্তা জানান তিনি বিনা দাওয়াতের অতিথি।

পরে কনের বাবা অজ্ঞাত এক নেতার ফোন ইউএনওকে ধরিয়ে দিয়ে বিয়ে সম্পন্ন করার পক্ষে তদবির করান। কিন্তু ইউএনও তাতে অপারগতা প্রকাশ করে উপস্থিত অতিথিদের বাল্যবিবাহের কুফল সম্পর্কে বর্ণনা করেন। পরে মেয়েকে বাল্যবিবাহ দেবেন না মর্মে বাবার মুচলেকা নিয়ে বিয়ে বন্ধ করেন ইউএনও।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় কোদালিয়া গ্রামে বাল্যবিবাহ হচ্ছে খবর পেয়ে বর লিটনের বাড়িতে গিয়ে হাজির হন ইউএনও ইসরাত সাদমীন। সন্ধ্যায় ইউএনওর গাড়ির বাতির আলো দেখে বিয়েবাড়ির লোকজন এগিয়ে গিয়ে তিনি কনেপক্ষের লোক কি না। ইউএনওর পরিচয় জানতে পেরে বাল্যবিয়ের আয়োজনকারীরা বাড়ি ছেড়ে সটকে পড়ার চেষ্টা করেন। কিন্ত ইউএনও ইসরাত সাদমীন সবাইকে ডেকে বাল্যবিয়ের কুফল সম্পর্কে বর্ণনা করেন। পরে ইউএনওর কাছে লজ্জিত হয়ে দুঃখও প্রকাশ করেন বাড়ির অভিভাবকরা।

এ ব্যাপারে জানতে চাইলে ইউএনও ইসরাত সাদমীন জানান, বাল্যবিবাহ বন্ধে সচেতনতা বাড়ানোর পাশাপাশি সামাজিক ঐক্যও গড়ে তুলতে হবে।

(ঢাকাটাইমস/১১মার্চ/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মে মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৬২২, আহত ১৬৫২: যাত্রী কল্যাণ সমিতি
উচ্চাভিলাষী লক্ষ্য, কঠিন বাস্তবতা
হজ শেষে দেশে ফিরলেন ৫৪৩২৩ হাজি, মারা গেছেন ৫০
চট্টগ্রামে ডিবি পরিচয়ে ক্রিকেটার নাঈমকে মারধর, এসআইসহ ৩ পুলিশ প্রত্যাহার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা