নূরানী ডাইংয়ের ইপিএস প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ জুন ২০১৭, ১৪:৪৫
অ- অ+

নূরানী ডাইং অ্যান্ড সোয়েটার লিমিটেড তৃতীয় প্রান্তিকের (জুলাই ১৬-মার্চ ১৭) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

আইপিও পরবর্তী শেয়ার হিসেবে ৯ মাসে কোম্পানির ইপিএস হয়েছে ৫৭ পয়সা। আর শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১২ টাকা ৬৮ পয়সা।

অন্যদিকে তিন মাসে (জানুয়ারি-মার্চ ১৭) শেয়ার প্রতি আয় হয়েছে ১৯ পয়সা। আর ৯ মাসে (জুলাই, ১৬-মার্চ ১৭) ইপিএস হয়েছে ১ টাকা ১৯ পয়সা। যা গত বছরের একই সময়ে ছিল ১ টাকা ৬ পয়সা।

আইপিও পূর্ববর্তী সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৪০ পয়সা। গত বছরের একই সময়ে যা ছিল ৩০ পয়সা। এ সময়ে কর পরবর্তী মুনাফা হয়েছে ১ কোটি ৬১ লাখ ৩০ হাজার টাকা।

ঢাকাটাইমস/১জুন/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২০২৭ বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ, কবে কার বিপক্ষে খেলবে বাংলাদেশ
আয়ারল্যান্ডে বাংলাদেশ দূতাবাসের কার্যক্রম শুরু
বাংলামোটরে কথা কাটাকাটির জেরে বহিষ্কৃত যুবদল নেতার গুলি, আহত ১
পুলিশের দায়িত্ব ঠিকভাবে পালন করে মানুষের আস্থা অর্জন করতে চাই: এসপি মীর মনির