২৯৮ আসনে লড়বে ইসলামী আন্দোলন

নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিত : ১০ ডিসেম্বর ২০১৮, ১২:২৩| আপডেট : ১০ ডিসেম্বর ২০১৮, ১২:২৫
অ- অ+

২৯৮ আসনে সংসদ নির্বাচনে লড়বেন চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। এককভাবে নির্বাচন করা এই দলটি ৩০০ আসনে তাদের দিলেও রিটার্নিং অফিসারদের যাচাই-বাছাইয়ে ১৯ জনের মনোনয়ন বাতিল হয়। পরে নির্বাচন কমিশনে আপিল করে ১৬ জন বৈধতা পেয়েছেন।

এর বাইরে লক্ষ্মীপুর-৪ আসনে মো. শরীফুল ইসলামকে বিকল্প প্রার্থী হিসেবে দলীয় প্রতীক বরাদ্দ দেওয়া হয়। ফলে ইসলামী আন্দোলনের বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়াল ২৯৮ জনে।

ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, ‘ক্ষমতায় যাওয়ার রাজনীতি ইসলামী আন্দোলন করে না। আমাদের মূল লক্ষ্য ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা। ফলে, আদর্শগত মিল না হলে ক্ষমতায় যাওয়ার জন্য কোনো জোটে আমরা যাব না। এককভাবে ২৯৮ আসনে আমাদের দলের প্রার্থীরা লড়বেন। নির্বাচন সুষ্ঠু হলে আমরা ভালো ফল প্রত্যাশা করি।’

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যাত্রাবাড়ী থানায় রিমান্ডে থাকা নারী আসামির পলায়ন
গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বাবা-ছেলের মৃত্যু
নতুন দায়িত্ব পেলেন ১০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ
‘এটা প্রশ্ন হলো, না পল্টনের বক্তৃতা, বুঝতে পারিনি’: স্বরাষ্ট্রমন্ত্রী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা