ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ এপ্রিল ২০১৯, ২২:১২
অ- অ+

টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে নাইম মিয়া নামে এক যুবক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হন আরো দুইজন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সাগরদিঘী-গারোবাজার সড়কের মুরাইদ গ্রামের স’মিল পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবক কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার বরুহা গ্রামের কালাম মিয়ার ছেলে। তিনি মহিষমারা থেকে বৈশাখী মেলায় শামুক ঝিনুকের মালা বিক্রি করে বাড়ি ফিরছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাগরদিঘী-গারোবাজার সড়কের মুরাইদ গ্রামের স’মিল পাড় এলাকায় একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা ইজিবাইককে চাপা দিলে ঘটনাস্থলে ইজিবাইকের এক যাত্রী মারা যায়। এ দুর্ঘটনায় ইজিবাইক চালকসহ আহত হয় দুইজন। আহতরা হচ্ছে- ইজিবাইকচালক ঘাটাইল উপজেলার রসুলপুর গড়জনাপাড়া গ্রামের শামসুল হক এবং ময়মনসিংহের নান্দাইল উপজেলার পূর্বকান্দা গ্রামের রোকন মিয়া।

(ঢাকাটাইমস/১৯এপ্রিল/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মোহাম্মদপুর-চকবাজার থানার ওসি বদলি
মালয়েশিয়ায় নারী বেসবল চ্যাম্পিয়নশিপে যাচ্ছে আনসার-ভিডিপি দল
নবম পে স্কেল নিয়ে আবারও কমিটি, থাকছেন যে ৫ মন্ত্রী
রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনায় ৬ কমিটি গঠন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা