ট্রেনের ১৬ মার্চের অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে আজ

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে৷ অগ্রিম টিকিট বিক্রি শুরুর চতুর্থ দিনে আজ শুক্রবার বিক্রি হচ্ছে ১৬ মার্চের ঈদযাত্রার টিকিট।
আগামী ২০ মার্চ ঈদ ধরে এবার ১৪ মার্চ থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে।
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, এবারও ঈদ উপলক্ষে ট্রেনের অগ্রিম শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে। টিকিট বিক্রি চলছে দুই অঞ্চলে ভাগ করে। পশ্চিমাঞ্চলে চলাচলকারী সব আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয় সকাল ৮টায়। আর পূর্বাঞ্চলে চলাচলকারী আন্তনগর ট্রেনগুলোর টিকিট বিক্রি হয় বেলা ২টায় থেকে।
পরবর্তী সূচি অনুযায়ী, আগামীকাল ৭ মার্চ দেওয়া হবে ১৭ মার্চের টিকিট, ৮ মার্চ পাওয়া যাবে ১৮ মার্চের টিকিট, ৯ মার্চ দেওয়া হবে ১৯ মার্চের টিকিট এবং ১০ মার্চ দেওয়া হবে ২০ মার্চের টিকিট।
ঈদ উপলক্ষে অতিরিক্ত যাত্রী চাপ সামাল দিতে বিভিন্ন রুটে এবার ৫ জোড়া স্পেশাল ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাত্রীদের অনুরোধে নন-এসি কোচের ২৫ শতাংশ দাঁড়িয়ে যাওয়ার টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহ করা যাবে। ঈদযাত্রার অগ্রিম টিকিট একজন যাত্রী সর্বোচ্চ একবার কিনতে পারবেন। এ ক্ষেত্রে সর্বোচ্চ চারটি আসন সংগ্রহ করা যাবে। কোনো টিকিট রিফান্ড করা হবে না।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































