পদোন্নতি পেয়ে সচিব হলেন দুই কর্মকর্তা
নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
প্রকাশিত : ০৬ আগস্ট ২০২৬, ১৮:২৭

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জেসমিন নাহার এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মো. জিয়াউল হককে সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার।
বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথক আদেশে তাদের পদোন্নতি দেয়।
জেসমিন নাহারকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।
আর জিয়াউল হককে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব করা হয়।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































