গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব হলেন ওবায়দুর রহমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ আগস্ট ২০২৬, ১৮:২৫| আপডেট : ০৬ আগস্ট ২০২৬, ১৮:৩২
অ- অ+

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব হিসেবে মো. ওবায়দুর রহমানকে নিয়োগ দিয়েছে সরকার। এ–সংক্রান্ত প্রজ্ঞাপন বৃহস্পতিবার (৬ আগস্ট) জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ওবায়দুর রহমানের আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত ছিলেন। এর আগে তিনি শিল্প মন্ত্রণালয়ের সচিবের দায়িত্বে ছিলেন।

এর আগে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিবের (রুটিন দায়িত্ব) দায়িত্ব পালন করে আসছেন মো. আব্দুল মতিন।

ওবায়দুর রহমান ২০২৫ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে ২০২৬ সালের ৯ জুন পর্যন্ত বাংলাদেশ শিল্প মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ২০২৬ সালের ৯ জুন তাকে শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়।

ওবায়দুর রহমান বিসিএস-১৫ ব্যাচের কর্মকর্তা। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তিনি পদোন্নতি বঞ্চিত ছিলেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যে পাঁচ মন্ত্রণালয় ও বিভাগ নতুন সচিব পেল
থাইল্যান্ডের ১ নম্বর কফি চেইন ‘ক্যাফে আমাজন’ এখন বাংলাদেশে, উদ্বোধন করল বসুন্ধরা গ্রুপ
পদোন্নতি পেয়ে সচিব হলেন দুই কর্মকর্তা
ভিসা নিয়ে ভারতীয় হাইকমিশনের জরুরি বার্তা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা