বিশ্বের শেষ প্রান্তে দৈত্যকার গহ্বর

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ জুলাই ২০১৯, ১০:১৯
অ- অ+

একটি দৈত্যকার গহ্বরের খোঁজ মিলেছে রাশিয়ার উত্তরাঞ্চলের শেষ সীমানায়। যাকে পৃথিবীর শেষ প্রান্ত হিসেবে ধরা যায়। তবে কী কারণে এমন দৈত্যকার গহ্বরের সৃষ্টি হয়েছে সে বিষয়ে কোনো ধারণা নেই বিজ্ঞানীদের।

রাশিয়ার বভেনস্কিকে প্রাকৃতিক গ্যাসের খনির কাছ এই দৈত্যাকৃতির গহ্বরের দেখা মিলেছে। স্থানীয় টিভি চ্যানেলে এই গহ্বরকে ‘পৃথিবীর ধ্বংসের সূচনা’ বলে চিহ্নিত করা হয়েছে।

অনেকে এও মনে করছেন, মাটির নিচে কোনো বিস্ফোরণে জন্যও এরকম গহ্বর তৈরি হতে পারে। কারো কারো দাবি, কোনো উল্কাপিণ্ডের পতনের ফলে সৃষ্টি হয়েছে এই বিশাল গহ্বরের। যদিও বিজ্ঞানীরা এই জল্পনা উড়িয়ে দিয়েছেন।

ক্যামেরায় তোলা ছবিতে দেখা যাচ্ছে, গহ্বরটির ব্যাসার্ধ প্রায় ১০০ মিটার। গহ্বর সম্পর্কে জানার জন্য গবেষক দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সাইবেরিয়া ও রাশিয়া। সাইবেরিয়ার ‘স্টাডি অব দ্যা আর্কটিক’ ও রাশিয়ার একাডেমি অব সায়েন্সের বিজ্ঞানীরা গহ্বর সম্পর্কে জানার চেষ্টা করবেন।

ঢাকা টাইমস/২২জুলাই/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
উইপোকায় আক্রান্ত কক্ষ, রাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা
জলবায়ুর পাশাপাশি পর্বতারোহীদের মূত্রেও গলছে এভারেস্টের বরফ, বলছে গবেষণা
ছয় দফা দাবিতে শাপলা চত্বর থেকে চট্টগ্রামের পথে ১১ দলীয় ঐক্যের লংমার্চ শুরু
ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা