কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যুবক নিহত

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ আগস্ট ২০১৯, ২১:৪৬
অ- অ+
ফাইল ছবি

কুমিল্লার নাঙ্গলকোটে ট্রেনের ধাক্কায় ৩০ বছর বয়সী এক যুবক নিহত হয়েছেন। শনিবার ঢাকা-চট্টগ্রাম রেললাইনের নাঙ্গলকোট উপজেলার হাসানপুর রেলস্টেশন এলাকা থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে লাকসাম রেলওয়ে থানা পুলিশ।

লাকসাম রেলওয়ে থানা পুলিশের ওসি নাজিম উদ্দিন জানান, নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। প্রায় ৩০ বছর বয়সের ওই ব্যক্তির গায়ে শার্ট ও পরনে লুঙ্গি ছিল। দিনের কোন একটি ট্রেনের ধাক্কায় তিনি নিহত হয়েছেন। নিহতের পরিচয় নিশ্চিতের জন্য তার ফিঙ্গার প্রিন্টের নমুনা সংগ্রহ করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে লাকসাম রেলওয়ে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

(ঢাকাটাইমস/১৭আগস্ট/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মধ্যপ্রাচ্যে আমেরিকার দূতাবাসগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
ট্রাম্পের অঙ্কে বিরাট ভুল? ‘ওয়ার অব চয়েস’ তত্ত্বে তোলপাড় মার্কিন রাজনীতি
ইরানে কোনো পারমাণবিক বোমার প্রমাণ মেলেনি, জানালো আইএইএ
ইরান হামলার দায় নিজেই স্বীকার করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা